1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন... - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন…

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নান্দাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন…

মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধি:

নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ ও সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে আয়োজিত এ উৎসবে উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে পুরো নান্দাইল।

মঙ্গলবার (পহেলা বৈশাখ) ১৪ই এপ্রিল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাহ উদ্দিন মাহমুদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সকাল সাড়ে ৯ টায় নান্দাইল উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি পুরাতন বাস স্ট্যান্ড, নতুন বাজার কলেজ গেইট ঘুরে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। বর্ণিল সাজসজ্জা, ফেস্টুন, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী বিভিন্ন উপকরণে সজ্জিত শোভাযাত্রাটি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং পুরো এলাকা উৎসবের আমেজে ভরে ওঠে।

শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে অতিথিদের পান্তা ও বিভিন্ন ধরনের বর্তা আপ্যায়ন করা সহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা বাংলা গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে নববর্ষকে স্বাগত জানান। এতে উপস্থিত দর্শনার্থীরা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন।

একই সাথে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন পণ্য, হস্তশিল্প, খাবার ও খেলনার দোকান বসে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এভাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নান্দাইলবাসী আনন্দ-উৎসবের আবহে বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট