1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৈশাখী উৎসবে উন্নয়নের বার্তা, বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

বৈশাখী উৎসবে উন্নয়নের বার্তা, বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

বৈশাখী উৎসবে উন্নয়নের বার্তা, বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি

বাংলা নববর্ষের আবহে বগুড়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বৈশাখী উৎসব, যেখানে ঐতিহ্য ও উন্নয়নের বার্তা মিলেছে এক সুতোয়। বগুড়া পৌর পার্কে আয়োজিত এই উৎসবের আয়োজন করেছে বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমি।

মঙ্গলবার সকাল ৮টায় উৎসবটির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। এই চেতনাকে ধারণ করে সবাইকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বগুড়ার বিভিন্ন চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতির কথাও তুলে ধরেন।

তিনি জানান, বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা–সিরাজগঞ্জ–বগুড়া রেললাইন প্রকল্প প্রায় শেষ পর্যায়ে রয়েছে। একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগও প্রক্রিয়াধীন। বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব প্রি-একনেক বৈঠকে অনুমোদন পেয়েছে এবং আগামী ২০ এপ্রিল এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। তিনি বলেন, বাংলা সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এবং সমৃদ্ধ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতিচর্চা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

উৎসবের প্রথম দিন থেকেই দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ প্রদর্শনী ও বৈশাখী মেলার বিভিন্ন স্টল ঘিরে ছিল মানুষের ভিড়। আয়োজকরা জানান, আগামী দিনগুলোতে গান, নৃত্য, আবৃত্তি ও গ্রামীণ ঐতিহ্যভিত্তিক নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব চলবে, যা বগুড়ার সাংস্কৃতিক পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট