1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীসহ ভারতীয় মদ, ট্রাক এবং গ্যাস সিলিন্ডার আটক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীসহ ভারতীয় মদ, ট্রাক এবং গ্যাস সিলিন্ডার আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

সাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় মাদকদ্রব্য অভিযান পরিচালনা করা হয়। গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ২৩৫০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ বাংলাবাজার বিওপি কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৬৫/২-এস হতে আনুমানিক ২.৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জন্দিরকান্দা নামক স্থান হতে ভারতীয় মদ-১৪২ বোতল, খালি গ্যাস সিলিন্ডার-৩১৫টি, ট্রাক-০১টি, মোবাইল-০১টি, সিমকার্ড-০২টি এবং নগদ বাংলাদেশী-৪,৫০০/- টাকা সহ আসামী নামঃ মোঃ সাগর মিয়া (৩৬), পিতাঃ মোঃ মোজাম্মেল হক, গ্রামঃ নওদাপাড়া, পোঃ রৌমারী, থানাঃ রৌমারী ও জেলাঃ কুড়িগ্রাম কে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীসহ ভারতীয় মদ, চোরাচালানী মালামাল এবং ট্রাক রৌমারী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদক ও চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট