1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে ভিক্ষুক পু্র্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে ভিক্ষুক পু্র্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে এক বিশেষ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় বংশীপুর গ্রামে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়।শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে ঈশ্বরীপুর পশ্চিম বংশীপুর গ্রামের ভিক্ষুক জরিনা বেগমকে পুর্নবাসনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। তাঁকে স্বাবলম্বী করতে একটি মুদি দোকান ও প্রয়োজনীয় মালামাল প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক এই বিকল্প কর্মসংস্থান ও দোকানের শুভ উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, শ্যামনগর থানা পুলিশের প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ভিক্ষাবৃত্তি কোনো সম্মানজনক পেশা নয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে ভিক্ষুকমুক্ত সমাজ গড়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, এটি তারই একটি অংশ। জরিনা বেগমের মতো প্রান্তিক মানুষদের ছোট ছোট কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে তাঁরা আর অন্যের কাছে হাত পাতবে না, বরং সম্মানের সাথে বেঁচে থাকতে পারবে।এই উদ্যোগের ফলে জরিনা বেগম এখন থেকে ভিক্ষাবৃত্তি ছেড়ে মুদি ব্যবসার মাধ্যমে তাঁর জীবিকা নির্বাহ করতে পারবেন। প্রশাসনের এমন জনকল্যাণমূলক কাজে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট