1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে পৃথক সড়ক দুর্ঘটনা আহত একাধিক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহার কলেজে বিদায় ও বরণ অনুষ্ঠান: এমপি মোস্তাফিজুরের বক্তব্যে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা পিরোজপুরে ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ চালু, উদ্বোধন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ সোনাগাজীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা, মঙ্গলপুরে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল নোয়াখালীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৫ নারী নেত্রী কাটাখালীতে র‍্যাবের হানা: মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪১ বোতল ফেন্সিডিল উ/দ্ধা/র ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে পৃথক সড়ক দুর্ঘটনা আহত একাধিক কুকুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাজী মো. রুহুল আমিনের দোয়া ও সমর্থন কামনা সাতক্ষীরা কলারোয়া পহেলা বৈশাখ উপলক্ষে মডেল মসজিদ কেন্দ্রের ছাদে এবং বারান্দায় জুতা পায়ে নারী-পুরুষ অবাধ বিচরণের ঘটনায় শ্যামনগরে ভিক্ষুক পু্র্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

ভিডিও সংবাদ 👇👇

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে পৃথক সড়ক দুর্ঘটনা আহত একাধিক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর কাজির পাগলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।বুধবার (১৫ এপ্রিল ২০২৬) রাত ১১টা ৪৫ মিনিটে মাওয়ামুখী একটি যাত্রীবাহী বাস সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় বাসচালক গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর শ্রীনগর স্টেশনের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন।

পরে হাইড্রোলিক যন্ত্রপাতি ব্যবহার করে আটকে পড়া চালককে উদ্ধার করা হয়।আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।আহতদের মধ্যে রয়েছেন সাগর (৩৫),সাজেদুল ইসলাম (২৭),রাব্বি (২০),রাব্বি (২১) ও শিহাব (২০)।দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে হাসারা হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।এদিকে একই রাতে পদ্মা সেতু এলাকায় আরও একটি দুর্ঘটনা ঘটে।

সেতুর মাঝামাঝি ১৪ নম্বর পিলারের কাছে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।এই ঘটনায় হৃদয় (১৭) ও সেলিম (২৮) আহত হন।ভোর ৬টা ৩৫ মিনিটে এ দুর্ঘটনার খবর পায় উদ্ধারকারী দল।পরে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।দুটি দুর্ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হলেও দ্রুত উদ্ধার কার্যক্রমে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।স্থানীয়দের অভিযোগ,অতিরিক্ত গতি ও অসতর্ক ড্রাইভিংয়ের কারণেই এসব দুর্ঘটনা ঘটছে।আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।সংশ্লিষ্টরা বলছেন,সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি জরুরি।বিশেষ করে এক্সপ্রেসওয়ে ও সেতু এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।এ বিষয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট