1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নোয়াখালীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৫ নারী নেত্রী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহার কলেজে বিদায় ও বরণ অনুষ্ঠান: এমপি মোস্তাফিজুরের বক্তব্যে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা পিরোজপুরে ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ চালু, উদ্বোধন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ সোনাগাজীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা, মঙ্গলপুরে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল নোয়াখালীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৫ নারী নেত্রী কাটাখালীতে র‍্যাবের হানা: মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪১ বোতল ফেন্সিডিল উ/দ্ধা/র ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে পৃথক সড়ক দুর্ঘটনা আহত একাধিক কুকুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাজী মো. রুহুল আমিনের দোয়া ও সমর্থন কামনা সাতক্ষীরা কলারোয়া পহেলা বৈশাখ উপলক্ষে মডেল মসজিদ কেন্দ্রের ছাদে এবং বারান্দায় জুতা পায়ে নারী-পুরুষ অবাধ বিচরণের ঘটনায় শ্যামনগরে ভিক্ষুক পু্র্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

ভিডিও সংবাদ 👇👇

নোয়াখালীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৫ নারী নেত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মোঃ আবদুল মোতালেব নোয়াখালী জেলা প্রতিনিধি:-

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে নোয়াখালী জেলার পাঁচ নেত্রী ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন— হাসনা জসিম উদ্দিন মওদুদ, ভিপি শাহনাজ পারভিন, সানজানা চৈতী পপি, অ্যাডভোকেট শাহীনুর রহমান (সাগর) এবং ফৌজিয়া সাফদার সোহেলী। প্রত্যেকেই দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন নোয়াখালী জেলা মহিলা দলের বর্তমান সভাপতি ভিপি শাহনাজ পারভিন। তিনি নোয়াখালী মহিলা কলেজের ১৯৯৪-৯৫ সেশনের নির্বাচিত ভিপি ছিলেন। এছাড়া জেলা জাতীয়তাবাদী আইনজীবী ছাত্র ফোরামের সাবেক যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক (১১ বছর) এবং সাধারণ সম্পাদক (৭ বছর) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যও। দলের দুর্দিনে রাজপথে সক্রিয় থাকার কথা উল্লেখ করে তিনি জানান, আন্দোলন-সংগ্রামে সবসময় সম্মুখ সারিতে ছিলেন তিনি।
মনোনয়ন দৌড়ে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দিন মওদুদও। তিনি এর আগে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। হাসনা মওদুদ পল্লীকবি জসীমউদ্দীনের কন্যা এবং ১৯৮৬ ও ১৯৮৮ সালে ওই আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি বলেন, “মনোনয়ন ফরম জমা দিয়েছি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবায় নিয়োজিত আছি।”
রাজধানী ও জেলায় আলোচনায় রয়েছেন সানজানা চৈতী পপি। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে হামলার শিকার হন এবং চিকিৎসাও নেন। এরপরও দীর্ঘ সময় ধরে আন্দোলনে সক্রিয় ছিলেন এবং একাধিকবার কারাবরণ করেছেন।
অন্যদিকে, অ্যাডভোকেট শাহীনুর রহমান (সাগর) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি ঢাকায় আইন পেশার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় থাকলেও নোয়াখালীর রাজনীতিতেও সম্পৃক্ততা বজায় রেখেছেন।
মনোনয়নপ্রত্যাশী ফৌজিয়া সাফদার সোহেলী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য। হাতিয়া উপজেলার বাসিন্দা এই নেত্রী রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছেন। তিনি বলেন, “দলের জন্য তৃণমূল পর্যায়ে কাজ করেছি। দল আমার ওপর আস্থা রাখবে বলে আশা করি। নির্বাচিত হলে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো এবং সদস্য সচিব হারুন আর রশিদ আজাদ বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে তাদের কোনো মন্তব্য নেই। কেন্দ্রীয় নেতৃত্ব যাচাই-বাছাই করে যাকে মনোনয়ন দেবেন, তারা তার পক্ষেই কাজ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট