1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাপাহার কলেজে বিদায় ও বরণ অনুষ্ঠান: এমপি মোস্তাফিজুরের বক্তব্যে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

সাপাহার কলেজে বিদায় ও বরণ অনুষ্ঠান: এমপি মোস্তাফিজুরের বক্তব্যে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমাণ প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর সাপাহার উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের বিদায়, নবীন শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় তিনি শিক্ষার উন্নয়ন ও সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি প্রতিটি জেলা ও উপজেলায় নারী শিক্ষার প্রসারে নারী কলেজ সরকারি করার উদ্যোগ গ্রহণের কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের সভাপতি রোমানা রিয়াজ।
এছাড়াও বক্তব্য রাখেন সংসদ সদস্যের সহধর্মিণী ফরিদা আরা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম, সাপাহার থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম এবং কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট