1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গাজীপুর চৌরাস্তায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আমকুড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসায় বিদায়, সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে হিন্দের হুঁশিয়ারি শিক্ষা ব্যবস্থায় হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না সোনাগাজীতে অকটেন তৈরির চেষ্টায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ মাসুদের মৃত্যু সাজানো প্যান্ডেল তছনছ: এলাকাবাসীর মধ্যে ক্ষোভ কেয়াইনে চেয়ারম্যান পদপ্রার্থী নাসির শেখের নির্বাচনী উঠান বৈঠক: মিরসরাই উপজেলায় হাইতকান্দি ইউনিয়নের উত্তর বালিয়াদী সার্বজনীন শ্রীশ্রী শ্যামা কালী মন্দির প্রাঙ্গণে শত কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। লৌহজংয়ে ২০০ বছরের পুরোনো রাস্তা ও খাল দখলের অভিযোগ লোহাজুরী যুবক্রীড়া সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে বিরাট ফুটবল খেলা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

গাজীপুর চৌরাস্তায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ

 মোসাম্মৎ শামীমা আক্তারের 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 মোসাম্মৎ শামীমা আক্তারের 

গাজীপুর চৌরাস্তা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা ওভারব্রিজের দক্ষিণ পাশে বর্ষা সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অলৌকিকভাবে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে বহু মানুষ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একাধিক যানবাহনকে সজোরে ধাক্কা দেয়। এতে একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায় এবং পাশে থাকা আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ও পথচারীরা উদ্ধার কাজে এগিয়ে আসেন।ঘটনার সময় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কের একপাশে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ট্রাফিক পুলিশ ও ফায়ার সার্ভিস। পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে রাস্তা সচল করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও কেউ নিহত হননি।

ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, ওভারব্রিজের এই অংশে প্রায়ই দ্রুতগতিতে গাড়ি চালানোর ফলে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। আজকের ঘটনায় বহু প্রাণ রক্ষা পাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপস্থিত জনতা।

তবে ব্যস্ততম এই সড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর নজরদারি দাবি করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট