1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কেশবপুরে মাথায় কোপ দিয়ে টাকা সিনতায় বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১—অভিযোগ দাখিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত

ভিডিও সংবাদ 👇👇

কেশবপুরে মাথায় কোপ দিয়ে টাকা সিনতায় বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১—অভিযোগ দাখিল

বাবলু হোসেন কেশবপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুর উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে রাস্তা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজিজুর রহমান (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫/৪/২৬ তারিখ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে শিকারপুর গ্রামের সাইফুলের দোকানের পাশে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে মিজানুর রহমান (৩৩), পিতা আকাম সরদার, আজিজুর রহমানের উপর হামলা চালান। এ সময় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এক পর্যায়ে হামলাকারী গাছ কাটার করাত দিয়ে হত্যার উদ্দেশ্যে আজিজুর রহমানের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া হামলার সময় আজিজুর রহমানের কাছ থেকে আনুমানিক ২ লাখ ১২ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে।
এ ঘটনায় মাথা ফাটার কারণে অনেক অসুস্থ থাকায় আহত আজিজুর রহমানের ছোট ভাই কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কেশবপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট