1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার 

সিলেটের শাহপরাণ (রহঃ) থানাধীন মিরাপাড়া এলাকায় এক ব্যবসায়ীর বসতবাড়িতে হামলা, চাঁদাবাজি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাহমুদ হাসান (৩৭) বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মিরাপাড়া এলাকার বাসিন্দা মাহমুদ হাসান ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘ দিন ধরে অভিযুক্তরা রাস্তাঘাটে গতিরোধ করে টাকা দাবি করে আসছিল। টাকা না দিলে এলাকায় ব্যবসা পরিচালনা করতে না দেওয়া এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

সর্বশেষ গত ৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে ১নং বিবাদী রুমান শাহ ও ২নং বিবাদী সায়েস্তা মিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহমুদ হাসানের বসতবাড়ির সামনে চড়াও হয়। অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাসার মূল গেট ভাঙচুর করে। এ সময় তারা চিৎকার করে হুমকি দেয় যে, পরিবারের কোনো সদস্য ঘর থেকে বের হলে তাদের হত্যা করে লাশ গুম করে ফেলা হবে।

ঘটনার এখানেই শেষ নয়, গত ১১ এপ্রিল ১নং বিবাদী রুমান শাহ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মাহমুদ হাসানের বিরুদ্ধে ১ কোটি ১৭ লক্ষ টাকা পাওনা রয়েছে বলে একটি মিথ্যা ও বানোয়াট পোস্ট দেন। ওই পোস্টে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজও করা হয়, যা ভুক্তভোগীর সামাজিক মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে।

ভুক্তভোগী মাহমুদ হাসান জানান, “বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্তরা প্রকাশ্যে আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং অনলাইনে মিথ্যা তথ্য ছড়িয়ে আমার সম্মানহানি করছে। আমি প্রশাসনের কাছে আমাদের জানমালের নিরাপত্তা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— রুমান শাহ (সুনামগঞ্জ), সায়েস্তা মিয়া (টুকেরবাজার), হাজী বুলবুল (নোয়াগাঁও),  রায়হান আহমেদ (কোম্পানিগঞ্জ) এবং ছাতক উপজেলার মছরু মিয়া, কামাল, বাবুল ও জানে আলম।

এ বিষয়ে শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট