
জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে ২৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার সদর মডেল থানা ও রাজৈর থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর মডেল থানা ও রাজৈর থানার অফিসার ইনচার্জদের (ওসি) নেতৃত্বে পৃথক টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত এবং মাদক কারবারি রয়েছে।
১. মাদারীপুর সদর মডেল থানা সদর থানা পুলিশ মোট ০৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রয়েছে:
সিআর সাজা পরোয়ানাভুক্ত: ০১ জন
নিয়মিত মামলার আসামি ০৭ জন
ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায়: ০১ জন
২. রাজৈর থানা: রাজৈর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রয়েছে:
সিআর পরোয়ানাভুক্ত: ০৩ জন
নিয়মিত মামলার আসামি: ১২ জন,
এবং রাজৈর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ০২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।