1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
- দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

শেখ আহমেদ বুলবুল স্টাফ রিপোর্টার শেরপুর 
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

শেখ আহমেদ বুলবুল স্টাফ রিপোর্টার শেরপুর 

সারাদেশের অংশ হিসেবে নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে শেরপুরে নার্সদের ২ঘন্টা প্রতিকী শাট-ডাউন সকাল ১০ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকা অবদি পালক করা হয় পূর্বের ৮দফা দাবির উপর ভিত্তি করে।দাবি গুলো হলো:১:স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভুত করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে।২:অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি,অর্গানোগ্রাম,স্ট্যান্ডার্ড সেট- আপ এবং ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে।৩:নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলোতে (নবম থেকে চতুর্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদপ্রমার্জনের মাধ্যমে পদোন্নতিসহ সুপারনিউমেরারি পদোন্নতি প্রদান করতে হবে এবং অন্যান্য অধিদপ্তরের ন্যায় সংশ্লিষ্ট পদসমূহকে উচ্চতর গ্রেডে উন্নীত করতে হবে।৪:অনতিবিলম্বে নার্সিং সুপারভাইজার এবং নার্সিং ইন্সট্রাক্টর পদ দুটিকে অন্যান্য অধিদপ্তরের ন্যায় দশম থেকে নবম গ্রেডে উন্নীত করতে হবে।৫:ডিপ্লোমা নার্স মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ)সমমান দিতে হবে এবং সকল গ্রেজুয়েট নার্সদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে।৬:বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বিধি ও বেতন কাঠামো প্রণয়ন হবে এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধন বিহীন ভুয়া নার্স মিড ওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।৭:নার্স মিড ওয়াইফদের ঝুঁকিভাতা প্রদান সহ নার্সদের উপর জোরপূর্বক স্বৈরাচারী সরকারের চাপিয়ে দেয়া নার্সিং ইউনিফর্ম পরিবর্তন করতে হবে।৮:স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের মনোনীয় উপদেষ্টা মহোদয়ের আশ্বাস প্রদানের পর দীর্ঘ ১৪ মাসেও যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় একান্ত নিরুপায় হয়ে সর্বস্তরের নার্স মিডওয়াইফদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের লক্ষে নিম্নলিখিত কর্মসূচি পালন করা হবে মর্মে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।সিদ্ধান্ত সমূহ:১:যদি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে করে কোন রূপ প্রজ্ঞাপন জারি করা হয় তবে সারা দেশব্যাপী সকল স্বাস্থ্য সেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বস্তরের নার্স ও মিডওয়াইফগন তৎক্ষণাৎ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করবে।২:উল্লেখিত অন্যান্য দাবিসমূহ আগামী সাত দিনের মধ্যে বাস্তবায়ন না হলে নার্স – মিডওয়াইফ মহা-সমাবেশের মাধ্যমে পরবর্তী বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে।বিশেষ বক্তব্যে শরিফা আক্তার ( সাবেক সভাপতি ) ( বি এন এ শেরপুর জেলা শাখা ),নার্সিং ইনষ্ট্রাক্টর (নার্সিং ইনস্টিটিউট শেরপুর)বলেন, সেবার মান উন্নত করতে হলে নার্সদের যথাযথ মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। নার্সিং কাউন্সিলের কার্যকারিতা বৃদ্ধি, নার্সদের পদবী কাঠামো পুনর্বিন্যাস, কর্মপরিবেশ নিরাপদ করা এবং নার্সদের প্রতি প্রশাসনিক আচরণ উন্নত করার জন্য সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট