1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দেশে পর্যাপ্ত পরিমান তেল মজুদ আছে : এমপি কয়ছর আহমদ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

দেশে পর্যাপ্ত পরিমান তেল মজুদ আছে : এমপি কয়ছর আহমদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

দেশে পর্যাপ্ত পরিমান তেল মজুদ আছে : এমপি কয়ছর আহমদ

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ)

দেশে জ্বালানী তেলের কোনো সংকট নেই, পর্যাপ্ত পরিমান তেল মজুদ আছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের এমপি ও সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের বড় হাওরে ধান কর্তন উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

কয়ছর আহমদ বলেন, ‘ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের সকল দেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে দেশের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি করেননি। দেশে তেলের সংকট নেই। ভবিষ্যতে যাতে তেলের দাম বাড়াতে না হয় সেজন্য আমরা তেল সাশ্রয় করছি।

তিনি আরও বলেন, তেলের বাজারে যারা সিন্ডিকেট তৈরী করছে তাদের বিরুদ্ধে কঠোরহস্তে দমন করা হচ্ছে। তাদের কোনোভাবে ছাড় দেয়া হবে না। সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসার কথা জানান তিনি।

হাওরের ফসল রক্ষা বাঁধ প্রসঙ্গে তিনি বলেন, ‘সুনামগঞ্জ জেলায় প্রতি বছর প্রায় ৫ হাজার কোটি টাকার ধান উৎপন্ন হয়। এই ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেইট নির্মানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রস্তাবনা রেখেছি। মন্ত্রনালয় বিষয়টি দেখছেন। আগামী বছর থেকে ক্রমান্বয়ে ফসল রক্ষা বাঁধগুলোর নির্মান কাজ শুরু হবে।

পরে দরগাপাশা ইউনিয়ন পরিষদ পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এসময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়াসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট