1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাহেবের হাট হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

সাহেবের হাট হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

সাহেবের হাট হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

স্বাধীনতা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণে উৎসবমুখর আয়োজন, আবেগঘন পরিবেশে শিক্ষার্থীদের বিদায়

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী সাহেবের হাট হাজী সফি উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও স্বাধীনতা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ধাপে কঠোর পরিশ্রম ও সততার বিকল্প নেই। এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে তিনি তাদের দেশ ও সমাজের কল্যাণে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু এবং প্রকৌশলী মাঈন উদ্দিন। তারা বলেন, বর্তমান প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান শক্তি।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেলাল হোসেনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ জামশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও কৃষক দলের নেতা মোহাম্মদ শেখ আনোয়ার, বিএনপি নেতা জাফর রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে মাওলানা গিয়াস উদ্দিন শিক্ষার্থীদের সফলতা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবেগঘন এই মুহূর্তে অনেক শিক্ষার্থীর চোখে জল দেখা যায়, যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
সংশ্লিষ্টদের মতে, বিদায় ও দোয়া মাহফিল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জীবনের এক গুরুত্বপূর্ণ স্মৃতি হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট