1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দোয়ারাবাজার ভারতীয় গরুর আবাসিক হোটেল ,রাত্রি যাপন ২০০ থেকে ৫০০ টাকায় । পাহাড়ের নীরবতায় এক মুহূর্তেই থেমে গেল জীবন: আলীকদমে মোটরসাইকেল দু/র্ঘ/ট/না/য় নি/হ/ত ১, আ/হ/ত ২* পাহাড়ের নীরবতায় এক মুহূর্তেই থেমে গেল জীবন: আলীকদমে মোটরসাইকেল দু/র্ঘ/ট/না/য় নি/হ/ত ১, আ/হ/ত ২* প্রায় দুই লাখ মানুষের দুর্ভোগ নানিয়ারচর-লংগদু সংযোগ সড়কের কাজ দ্রুত শেষের দাবিতে মানববন্ধন: সাহেবের হাট হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় : ১৯ জন আ/সা/মী গ্রে/ফ/তা/র শফিক সভাপতি, পল্লব সম্পাদক নির্বাচিত—বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি। শফিক সভাপতি, পল্লব সম্পাদক নির্বাচিত—বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি। বাসাইলে ২৮০ খামারীর মাঝে এলডিডিপি প্রকল্পের উপকরণ বিতরণ

ভিডিও সংবাদ 👇👇

সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে। মাইনাস পয়েন্টে ছিল ড. ইউনূস। তিনি একটা পর্যায়ে মাইনাস থেকে অন্তত শূন্যতে নিয়ে এসেছে। আমরা সেই শূন্য থেকে শুরু করেছি।কাজেই সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই। তারপরেও কর্মকান্ড শুরু করে যাচ্ছি।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় ব্রীজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, ক্ষমতায় আসার পরপরই বাসাইল-সখীপুরসহ সারা বাংলাদেশে উন্নয়ন কর্মকান্ড শুরু করে দিয়েছি। তার অংশ হিসেবেই আজকে এই দাপনাজোর ব্রীজ উদ্বোধন করলাম। আজকেই সখীপুরে একটি রাস্তা ও বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। গত সপ্তাহে আমরা বাসাইল উপজেলার সিংগারডাক-পাথরঘাটা ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এভাবেই বাসাইল-সখীপুরে উন্নয়নের বিপ্লব ঘটিয়ে দেব ইনশাআল্লাহ। সারাদেশেই এবার এই সরকারের আমলে ও মেয়াদে ইনশাআল্লাহ উন্নয়ন কর্মকান্ড এমনভাবে হবে, যাতে করে সারা বাংলাদেশের মানুষ সেই উন্নয়ন কর্মকান্ডের সুফল পেতে পারে।

তিনি বলেন, টাঙ্গাইলের ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত চারলেনের রাস্তার কথা আমি আমার নির্বাচনের সময়েও বলেছি। আমি এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। আশা করি ভাতকুড়া থেকে নলুয়া পর্যম্ত চারলেনের রাস্তা, আরেকটি চিন্তা আমরা করছি বাসাইল বাজারে যে যানজটের সৃষ্টি হয়। এখানে একটা বাইপাস করার চিন্তা করছি।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আকলিমা বেগম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট