1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা )

: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে ফিতা কাটার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো সম্পর্কে খোঁজখবর নেন।মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের আবিষ্কৃত প্রযুক্তি প্রদর্শন করছে। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—নওয়াবেকী মহাবিদ্যালয়, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজ, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, বনশ্রী শিক্ষা নিকেতন, মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজ এবং নওয়াবেকী বিড়ালক্ষী কাদেরিয়া ফাজিল মাদ্রাসাসহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্য অফিসার তৌহিদ হোসেন, শ্যামনগর থানার ওসি (তদন্ত) মোঃ পিয়ার উদ্দিন এবং শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল আজম মনিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।স্টল পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও শামসুজ্জামান কনক শিক্ষার্থীদের মেধার প্রশংসা করে বলেন, “শিক্ষার্থীদের উপস্থাপিত প্রতিটি প্রযুক্তি অত্যন্ত চমৎকার হয়েছে। তোমাদের এই আবিষ্কারগুলো নিয়ে আরও গবেষণা চালিয়ে যেতে হবে, যাতে আগামীতে এগুলো শ্যামনগর উপজেলা তথা দেশের উন্নয়নে কাজে লাগে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট