1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে চিংড়িতে জেল পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা যশোরের ডিবি অভিযানে ৮০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ ০১ জন আটক। হোসেনপুরে ২ মাদক কারবারি  আটক ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু লৌহজংয়ে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস চান্দিনা থানা পুলিশের বিশেষ আভিযানে ২৪ ঘন্টায় ৬ জন গ্রেপ্তার। শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্যামনগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন  সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়,সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালীমান্দ্রা বাজার সংলগ্ন পাকা রাস্তা এলাকায় অভিযান চালানো হয় এসময় ১০০ পিস ইয়াবাসহ মো:মোসলেম খান (৪৮) এবং ১ কেজি গাঁজাসহ মো:আলী আজম (৬৫) কে আটক করা হয়।গ্রেপ্তারকৃত মোসলেম খান সিরাজদিখান উপজেলার দনিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

তিনি বিল্লাল খানের ছেলে বলে জানা গেছে।অন্যদিকে আলী আজম ঢাকা জেলার দোহার উপজেলার নাইস্যা গ্রামের বাসিন্দা।তিনি মৃত আলতাব মিয়ার ছেলে।পুলিশ জানায়,তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় লৌহজং থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।তিনি জানান,মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।স্থানীয়দের মধ্যে এ ঘটনায় স্বস্তি ফিরে এসেছে।এলাকাবাসী পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন।তারা জানান,মাদকের কারণে যুব সমাজ বিপথগামী হচ্ছে।তাই নিয়মিত অভিযান আরও জোরদার করার দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট