1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

মোঃ মারুফ হোসেন,স্টাফ রিপোর্টার, 

বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) বিকেল ৩টায় বরিশাল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান রিয়াদ। তিনি অভিযোগ করেন, বরিশাল সরকারি বিএম কলেজে একটি সংঘবদ্ধ মব সন্ত্রাস সৃষ্টি করে হেযবুত তওহীদের দুই সদস্যের ওপর ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে মিথ্যা তথ্য, অপপ্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, হেযবুত তওহীদ দীর্ঘ ৩০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ইসলামের প্রকৃত শিক্ষা প্রচার করে আসছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ঘটনার দিন কলেজ ক্যাম্পাসে পূর্বপরিকল্পিতভাবে তাদের সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয় এবং পরবর্তীতে উল্টো তাদের বিরুদ্ধেই মিথ্যা অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রম ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট