1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫তম মানুষ উৎসব সম্পন্ন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫তম মানুষ উৎসব সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রতিবছরের ন্যায় এবারও বর্ণিল আয়োজন ও সুধীজনের ব্যাপক অংশগ্রহণে সম্পন্ন হয়েছে “মানুষ উৎসব”। উৎসবমুখর পরিবেশে গান, কবিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টায় শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে লাল শাহ সংগীতালয়ের আয়োজনে ৩৫তম মানুষ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উজানীগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বি মো. শানু মিয়ার সভাপতিত্বে এবং কবি দৃষ্টি নুতের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. রোখসানা পারভীন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের পুত্র বাউল শাহ নুর জালাল, জগন্নাথপুর শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, শান্তিগঞ্জ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক সত্যিজিৎ চন্দন আচার্য, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রভাষক মো. হারিস উদ্দিন এবং আব্দুল মজিদ কলেজের প্রভাষক মো. কবির মিয়া।

এছাড়াও বক্তব্য দেন ভারতীয় বাউল শিল্পী বিপদ ভঞ্জন মালাকার, বাউল শিল্পী সূর্য লাল দাস, যুক্তরাজ্য প্রবাসী নানু খান, কবি ফরিদ ছিফাতুল্লাহ, এনকাই কাইমেন, আপেল মাহমুদ, দীপংকর মারডুক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স সুজন দেবনাথ এবং পাড়ারগাঁও আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক সুলেমান কবিরসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে কবি অসীম সরকারের উপস্থাপনায় শুরু হয় বাউল সংগীতের মনোজ্ঞ পরিবেশনা। এতে সংগীত পরিবেশন করেন বাউলিয়ানা ফয়সল, ব্রতচারী বিমান তালুকদার, স্নেহা দাস তুলি, জুই দাশ,চিনু চক্রবর্তী, বাউল আনোয়ার রেজা, আমজাদ পাশা, আব্দুর রশিদ সরকার, আলী আকবর, উত্তম দাস, সাজু দাস, শৈলেন দাস, শম্ভু চন্দ্র, মো. জাকির মিয়া, শিশু শিল্পী আব্দুর রহমান, সংগীতশিল্পী সাজিনা বেগম এবং কবি মেখদাদ মেখসহ আরও অনেকে।

এসময় সংগীত অঙ্গনের কবি, নাট্যকর্মী, যন্ত্রশিল্পী এবং সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গসহ দেশ-বিদেশের বহু কবি-সাহিত্যিক উপস্থিত ছিলেন।

লাল শাহ সংগীতালয়ের পরিচালক লাল শাহ বলেন, “সবার সার্বিক সহযোগিতায় উৎসবটি সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। জয় হোক মানুষের, জয় হোক মানবতার।”

অনুষ্ঠান শেষে ১৭ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান এবং ৫০ জন শিল্পী, সংগঠন ও সাংবাদিকদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট