
এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার, ফেনী
বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফেনীর পরশুরাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পরশুরাম উপজেলা যুবদল, ছাএদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৯ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পরশুরাম উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে এই গন দোয়া মাহফিলের আয়োজন করা হয়।গন দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক, রফিকুল আলম মজনু।পরশুরাম উপজেলা যুবদলের আহবায়ক, শামসুল আলম শাকিলের সভাপতিত্বে গন দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পরশুরাম পৌর মেয়র আবু তালেব,জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক,পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক, পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার,পরশুরাম পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ,পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল আলীম মাকসুদ, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন,ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম জহির,যুগ্ন আহবায়ক আবুল খায়ের লিটন,পৌর যুবদলের আহবায়ক মোস্তফা খোকন,সিনিয়র যুগ্ন আহবায়ক মিসফাকুস সামাদ রনি,যুগ্ন আহ্বায়ক নুরুল আফসার চৌধুরী কমল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাঃ শফিকুর রহমান, সদস্য সচিব তারেক হোসেন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল,সদস্য সচিব কামরুল হাসান বাবু, বক্সমাহমুদ ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন বাদশা, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী মিনার,পরশুরাম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্ব সাধারণ মানুষ।রফিকুল আলম মজনু বলেন, আমদের নেএী, আমাদের মা, খুব অসুস্থ, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত আছেন, আপনারা মায়ের জন্য দোয়া করবেন, মা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরি আসে।মজনু আরও বলেন, আমাদের মা অসুস্থ ছিলেন না। ফ্যাসিস্ট সরকার বিগত ষোল বছর মায়ের উপর নির্যাতন চালিয়েছেন। একদিন এর বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। তিনি বলেন আগামী নির্বাচনে ধানেরশীষ প্রতীকে বিপুলসংখ্যক ভোট দিয়ে আমাদের নেত্রী, আমাদের মা, খালেদা জিয়াকে ফেনী ১ আসন উপহার দিব ইনশাআল্লাহ।আপনারা মায়ের জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে দোয়া মাহফিল ও মুনাজাত করা হয়।দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে মোনাজাত করেন।একইসঙ্গে, দেশ ও জাতির কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ও সর্ব সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।