1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

হোসেনপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ,

কিশোরগঞ্জের হোসেনপুর খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার(১৯ এপ্রিল) বিকাল ৪ টায় গোবিন্দপুর ইউনিয়ন সৈয়দপুর থেকে লাখুহাটি হয়ে পানান বিল খাল কর্মসূচি উপলক্ষ্যে স্থানীয় আব্দুল আজিজ উচ্চবিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। হোসেনপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-১( সদর হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এ খাল খনন কর্মসূচির অংশ। যারা অবৈধভাবে খাল দখল করে জলাবদ্বতার সৃষ্টি করেছেন তাদের আর রক্ষা নেই। জেলা ত্রাণ ও পুনবাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা স্বাগত বক্তব্যে বলেন, খাল খনন কর্মসূচি ২০২৫-২০২৬ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রান মন্ত্রনালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় ২.৩৬০ কিলোমিটার দৈর্ঘ্যের এ খালের প্রায় ৭০ লাখ টাকা প্রাক্কলন ব্যয় নির্ধারণ করা হয়েছে।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাজী নাহিদ ইভার বলেন, আমরা এ উপজেলায় জরুরি ভিত্তিতে ৯ টি খালের তালিকা প্রেরণ করেছি। পর্যায়ক্রমে বাকীগুলো খননের আওতায় আনা হবে বলে ধারণা করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিজাবে রহমত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, থানা অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম, জেলা বিএনপির কৃষকদলের সভাপতি এ্যাডভোকেট মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো.জহিরুল ইসলাম মবিন, আব্দুল আজিজ উচ্চবিদ্যালয়ে গর্ভনিং বডির সভাপতি মোহাম্মদ খাদেমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, এ্যাডভোকেট মনিরুল হক রাজন, হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র মো. মাহবুবুর রহমান, জেলা যুব দলের সভাপতি খসরুজ্জামান শরিফ, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মাসুদ, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, সদস্য সচিব মানসুরুল হক রবিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট