1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ব্রিজের নিচে অবৈধ দখল—ঝুঁকিতে জনজীবন, তৎপর ইউএনও শাহাদত হোসেন। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মীরসরাই দূর্গাপুরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গীতা স্কুল বাসাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন মুন্সিগঞ্জের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য মনোনীত হলেন “মমতাজ বেগম আলো” নোয়াখালী সেনবাগে হাম রুবেলা টিকাদান কর্মসূচি ক্যাম্পেইন -২০২৬ শুভ উদ্বোধন রাজশাহীর দুর্গাপুরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রে/ফ/তা/র, র‍্যাব-৫ এর অ/ভি/যান জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিকবিহীন ভারতীয় মদ ও ই/য়া/বা আ/ট/ক করা প্রসঙ্গে ফেনীতে মানবাধিকার ও স্বাস্থ্যসেবার যুগলবন্ধন—চিকিৎসক-নেতাদের ঐতিহাসিক ঐক্য উদ্যোগ! ফেনীতে মানবাধিকার ও স্বাস্থ্যসেবার যুগলবন্ধন—চিকিৎসক-নেতাদের ঐতিহাসিক ঐক্য উদ্যোগ ব্রিজের নিচে অবৈধ দখল—ঝুঁকিতে জনজীবন, তৎপর ইউএনও শাহাদত হোসেন। টাঙ্গাইল জেলা র ঘাটাইলে বাস-ট্রাক মুখোমুখি সং/ঘ/র্ষ, নি/হ/ত ২

ভিডিও সংবাদ 👇👇

ব্রিজের নিচে অবৈধ দখল—ঝুঁকিতে জনজীবন, তৎপর ইউএনও শাহাদত হোসেন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ব্রিজের নিচে অবৈধ দখল—ঝুঁকিতে জনজীবন, তৎপর ইউএনও শাহাদত হোসেন।

আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া রাঙ্গালীর কুটি গ্রামে একটি গুরুত্বপূর্ণ সরকারি ব্রিজকে ঘিরে সৃষ্টি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু মাছ ব্যবসায়ী ব্যক্তি নিজেদের স্বার্থে ব্রিজের নিচে অবৈধ স্থাপনা গড়ে তুলে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছেন, যা ধীরে ধীরে বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে উঠছে।
সরেজমিনে বিষয়টি পরিদর্শন করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদত হোসেন। পরিদর্শনকালে তিনি দেখতে পান, ব্রিজের নিচে রড, সিমেন্ট ও লোহার জাল ব্যবহার করে স্থায়ী কাঠামো নির্মাণের মাধ্যমে মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্রিজের স্থায়িত্ব ও আশপাশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, এই ব্রিজ এবং সংযোগ সড়কটি তাদের দৈনন্দিন চলাচলের একমাত্র ভরসা। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এবং বিভিন্ন যানবাহন এই পথ ব্যবহার করে থাকে। ফলে ব্রিজের নিচে এমন অবৈধ দখল ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
পরিদর্শন শেষে ইউএনও মোঃ শাহাদত হোসেন অবিলম্বে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন এবং ইতোমধ্যে নির্মিত অংশ দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন। তিনি জানান, নির্দেশনা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউএনও’র দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা এবং এ ধরনের উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট