1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মীরসরাই দূর্গাপুরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গীতা স্কুল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত

ভিডিও সংবাদ 👇👇

মীরসরাই দূর্গাপুরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গীতা স্কুল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

মীরসরাই দূর্গাপুরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গীতা স্কুল উদ্বোধন মিরসরাই প্রতিনিধি :- চট্টগ্রামের মিরসরাই উপজেলার সিদ্ধেশ্বরী কালী মন্দিরে‘পার্থ সারথী গীতা শিক্ষালয়’ নামে একটি গীতা স্কুলের উদ্বোধন করা হয়েছে। সিদ্ধেশ্বরী শ্রীশ্রী কালী বাড়ি ধ্রুব সংঘের উদ্যোগে এবং বাংলাদেশ গীতা পরিষদ, মিরসরাই উপজেলা শাখার আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নতুন প্রতিষ্ঠিত এই গীতা স্কুলে শিক্ষার্থীদের মাঝে ৪৫টি গীতা বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গীতা বিতরণে সহযোগিতা করে শারজাহ গীতা সংঘ।

গীতা স্কুলে শিক্ষিকা হিসেবে শ্রীমতি আঁখি চক্রবর্তী মহোদয়া কে নিয়োগ প্রদান করা হয়েছে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধেশ্বরী শ্রীশ্রী কালী বাড়ি কমিটির সাধারণ সম্পাদক অজিত নাথ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালী বাড়ি কমিটির অর্থ সম্পাদক খোকন শর্মা, পৃষ্ঠপোষক হারাধন নাথ ও সুমন নাথ, পূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছোটন ভৌমিক, গীতা পরিষদ মিরসরাইয়ের সভাপতি অসীম সেন, পৃষ্ঠপোষক অর্জুন দাসসহ গীতা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও
শুভাকাঙ্ক্ষীরা।
উক্ত মহতী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
শ্রী শুভ দাশ,
শ্রী হিমেল দাশ,
শ্রী তুষার কুমার দাশ,
শ্রী অন্তু বৈদ্য,
শ্রী নন্দরাজ দাশ,
শ্রী প্রসেনজিৎ চক্রবর্তী,
শ্রী বাধন দত্ত,
শ্রী রাজেশ শর্মা,
শ্রী রিমন দাশ,
শ্রী প্রান্ত দাস,
শ্রী প্রান্ত নাথ,
শ্রী শুভ দাস,
শ্রী পার্থ দাশ,
শ্রী রনি সেন প্রমুখ।

এ সময় গীতা স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকেরা জানান, ভবিষ্যতে এই শিক্ষালয়ের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট