1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে দখলমুক্ত হচ্ছে সরকারি রাস্তা ইউএনও র পরিদর্শনে আশার আলো গ্রামবাসীর - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরসরাইয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস পালিত ভক্তদের ঢল হবিগঞ্জে চরম বর্বরতা তালাক দেওয়ায় নারী শ্রমিকের মুখ এসিডে ঝলসে দিল সাবেক স্বামী, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ গাজীপুরে ছাত্র পরিচয়ের আড়ালে ত্রাস সাংবাদিকদের হুমকিদাতা আনাসের নেপথ্যে আওয়ামী লীগ পন্থী জমির দালাল নাজমুল, থানায় জিডি শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে দখলমুক্ত হচ্ছে সরকারি রাস্তা ইউএনও র পরিদর্শনে আশার আলো গ্রামবাসীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

লৌহজংয়ে দখলমুক্ত হচ্ছে সরকারি রাস্তা ইউএনও র পরিদর্শনে আশার আলো গ্রামবাসীর

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের দক্ষিণ চারিগাও গ্রামে দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় নতুন করে আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি রাস্তা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ইউএনও সরেজমিনে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ভুক্তভোগী মানুষের সঙ্গে কথা বলেন।

স্থানীয় সূত্রে জানা যায়,শত বছরের পুরনো একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের ওপর দেয়াল নির্মাণ করে দখলের অভিযোগ ওঠে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এতে গ্রামের অন্তত অর্ধশতাধিক পরিবার ও প্রায় চার শতাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েন।আগে যেখানে মাত্র ৪০০ মিটার পথ পাড়ি দিয়ে নওপাড়া বাজার পৌঁছানো যেত,এখন সেখানে ঘুরপথে প্রায় ৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হচ্ছে গ্রামবাসীকে।
ভুক্তভোগী কৃষক হরি দাস বিশ্বাস জানান,রাস্তা বন্ধ থাকায় তিনি এ মৌসুমে উৎপাদিত আলু ঘরে তুলতে পারেননি,ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

আরেক বাসিন্দা সিরাজুল ইসলাম খান বলেন,পূর্বে এই রাস্তার উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ এলেও প্রভাবশালীদের বাধার কারণে কাজ বাস্তবায়ন সম্ভব হয়নি।স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ওমর ফারুক অবাক জানান,দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই সমস্যায় জর্জরিত। তাদের দাবির প্রেক্ষিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।পরিদর্শন শেষে ইউএনও ফারজানা ববি মিতু বলেন,অবৈধভাবে নির্মিত দেয়াল দ্রুত উচ্ছেদ করা হবে এবং সরকারি বরাদ্দে রাস্তাটি পুনর্নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।তিনি আরও জানান,রাস্তা দখলের মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।গ্রামবাসীর আশা,প্রশাসনের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে বহুদিনের কষ্টের অবসান ঘটবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট