1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গ্যাস ব্যবহারকারীদের জন্য সুখবর, নতুন দামে মিলবে এলপিজি সিলিন্ডার আজ সন্ধ্যা থেকেই কার্যকর - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

গ্যাস ব্যবহারকারীদের জন্য সুখবর, নতুন দামে মিলবে এলপিজি সিলিন্ডার আজ সন্ধ্যা থেকেই কার্যকর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

গ্যাস ব্যবহারকারীদের জন্য সুখবর, নতুন দামে মিলবে এলপিজি সিলিন্ডার আজ সন্ধ্যা থেকেই কার্যকর

মোঃ শাহিনুর রহমান আকাশ  স্টাফ রিপোর্ট

দেশের ভোক্তাদের জন্য স্বস্তির খবর এসেছে। জুন মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের মূল্য ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা।
বিইআরসি আরও জানিয়েছে, নতুন নির্ধারিত মূল্য মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে কার্যকর হবে। ফলে জুন মাসজুড়ে গ্রাহকরা কম দামে এলপিজি কিনতে পারবেন।
অন্যদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি খাতে আন্তর্জাতিক বাজারের মূল্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিয়মিত সমন্বয়ের অংশ হিসেবে এ মূল্য নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন এ সিদ্ধান্তে গৃহস্থালি ও পরিবহন খাতের ব্যবহারকারীরা কিছুটা আর্থিক স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট