1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়ায় র‍্যাবের অভিযানে ৭৭ বোতল ফেয়ারডিলসহ আ/ট/ক ২ মা/দ/ক ব্যবসায়ী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

বগুড়ায় র‍্যাবের অভিযানে ৭৭ বোতল ফেয়ারডিলসহ আ/ট/ক ২ মা/দ/ক ব্যবসায়ী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

বগুড়ায় র‍্যাবের অভিযানে ৭৭ বোতল ফেয়ারডিলসহ আটক ২ মাদক ব্যবসায়ী

জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার সদর উপজেলার বাঘোপাড়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৭ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)।

র‍্যাব জানায়, সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, লালমনিরহাটের পাটগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে করে মাদক পরিবহন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ এর সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া সদর থানার গোকুল ইউনিয়নের বাঘোপাড়া উত্তরপাড়া এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পাশে ডাব্লিউ মার্কেটের সামনে তল্লাশি অভিযান পরিচালনা করে।

এসময় পাটগ্রাম থেকে ঢাকাগামী ‘বিটু হাজী ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মো. ইব্রাহিম (২৬) ও মো. শাহীন আলম (২৬) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চারটি সিমকার্ড এবং নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট