1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সংরক্ষিত মহিলা আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন নাজিরপুরের কৃতি সন্তান জুঁই। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মীরসরাইয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস পালিত ভক্তদের ঢল হবিগঞ্জে চরম বর্বরতা তালাক দেওয়ায় নারী শ্রমিকের মুখ এসিডে ঝলসে দিল সাবেক স্বামী, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ গাজীপুরে ছাত্র পরিচয়ের আড়ালে ত্রাস সাংবাদিকদের হুমকিদাতা আনাসের নেপথ্যে আওয়ামী লীগ পন্থী জমির দালাল নাজমুল, থানায় জিডি শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

ভিডিও সংবাদ 👇👇

সংরক্ষিত মহিলা আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন নাজিরপুরের কৃতি সন্তান জুঁই।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

সংরক্ষিত মহিলা আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন নাজিরপুরের কৃতি সন্তান জুঁই।

মোঃ আরিফুল ইসলাম মিল্টন জেলা প্রতিনিধি পিরোজপুর।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে স্বতন্ত্র জোটের প্রার্থী মনোনয়ন পেলেন নাজিরপুরের সুলতানা জেসমিন জুঁই।তিনি উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের কন্যা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রী সুলতানা জেসমিন জুঁই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ – সভাপতি। সোমবার ( ২০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের প্রেরিত এক পত্রের মাধ্যমে স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে তার মনোনয়ন চুড়ান্ত করা হয়। স্বতন্ত্র জোটের পক্ষে কিশোরগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ও ময়মনসিংহ -১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর তার মনোনয়ন পত্রে স্বাক্ষর করেন।
সুলতানা জেসমিন জুঁই মনোনয়ন পাওয়ায় পিরোজপুর -১ সংসদীয় আসনে আনন্দের জোয়ার বইছে। তার মনোনয়ন চুড়ান্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।
সুলতানা জেসমিন জুঁই তার ফেসবুক পোস্টে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে জানান, “সকলের ভালোবাসা ও দোয়ায় আমি আপনাদের সকলের জুই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সকলের মধ্যে এই আনন্দ ভাগাভাগি করে নিবো”।
উল্লেখ্য সুলতানা জেসমিন জুঁই, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। তিনি বিগত দিনে মামলা, হামলা ও কারাবরন করেছেন। স্থানীয় রাজনৈতিক মহল মনে করেন এই সম্মান তার প্রাপ্য ছিল। তার মাধ্যমে পিরোজপুর – ১ আসনে উন্ময়ন ত্বরান্বিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট