1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জোরদার মনিটরিং - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানব কল্যাণ ফাউন্ডেশনের আত্মপ্রকাশঃ মানবসেবায় নতুন অঙ্গীকার ঘাটাইল দেওপাড়া থেকে ঢাকার চুলায় কাঠ-লাকড়ি ব্যবসায় স্বাবলম্বী দেওপাড়ার মানুষ  লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে এক কিশোরকে চেপে দিয়ে পালানোর সময় জনতার হাতে আ ট ক। সাটুরিয়ার পশ্চিম কাওন্নারা গ্রামে মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ৯ নং সাহস ইউনিয়ন বাসি বেধেছে জোট লিটন ভাইকে দিবে ভোট। বাসচাপায় ২ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু, ক্ষোভে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ পিরোজপুরে শিশুকে ধ র্ষ ণে র অভিযোগে প্রতিবেশী ৬০ বছরের বৃদ্ধা গ্রে ফ তা র। অসুস্থ এডভোকেট আবু মুছাকে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

ভিডিও সংবাদ 👇👇

ফেনীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জোরদার মনিটরিং

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ফেনীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জোরদার মনিটরিং

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শনে জেলা স্বাস্থ্য বিভাগ

ফেনী জেলার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রমে শৃঙ্খলা ও মান নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত মনিটরিং ও সুপারভিশন কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ফেনীর মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের নির্দেশনায় পরিচালিত এক বিশেষ পরিদর্শনে শহরের দুটি ডায়াগনস্টিক সেন্টার সরেজমিনে পরিদর্শন করা হয়।
এই পরিদর্শন টিমে নেতৃত্ব দেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন। তার সঙ্গে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সমন্বয়) ডা. মো. ইমাম হোসেন এবং এমটি (ল্যাব) মাইনউদ্দিন।
পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত গাইডলাইন অনুযায়ী সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক খতিয়ে দেখা হয়। এর মধ্যে ছিল প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদনপত্র—যেমন ট্রেড লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তি, ফায়ার সার্ভিস লাইসেন্স এবং বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের লাইসেন্স।
এছাড়াও প্রতিষ্ঠানগুলোর ভৌত অবকাঠামো যেমন অভ্যর্থনা কক্ষ, নমুনা সংগ্রহ কক্ষ, এক্স-রে ইউনিট ও ল্যাবরেটরি কক্ষের মান ও ব্যবহারযোগ্যতা পর্যবেক্ষণ করা হয়। ল্যাবের যন্ত্রপাতির কার্যকারিতা, রক্ষণাবেক্ষণ এবং সেবার মান যাচাইয়ের পাশাপাশি সর্বোপরি জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখা হচ্ছে কিনা, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন টিমের সদস্যরা।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং যেসব ক্ষেত্রে ঘাটতি লক্ষ্য করা গেছে, সেগুলো দ্রুত সংশোধনের আহ্বান জানানো হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ফেনীর জনগণের জন্য নিরাপদ, সঠিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের নেতৃত্বে জেলার স্বাস্থ্যখাতের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে সবসময় তৎপর রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট