1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সুন্দরবনে হরিণ ধরার ৪২ টি মালা ফাঁ/ দ উদ্ধার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানব কল্যাণ ফাউন্ডেশনের আত্মপ্রকাশঃ মানবসেবায় নতুন অঙ্গীকার ঘাটাইল দেওপাড়া থেকে ঢাকার চুলায় কাঠ-লাকড়ি ব্যবসায় স্বাবলম্বী দেওপাড়ার মানুষ  লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে এক কিশোরকে চেপে দিয়ে পালানোর সময় জনতার হাতে আ ট ক। সাটুরিয়ার পশ্চিম কাওন্নারা গ্রামে মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ৯ নং সাহস ইউনিয়ন বাসি বেধেছে জোট লিটন ভাইকে দিবে ভোট। বাসচাপায় ২ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু, ক্ষোভে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ পিরোজপুরে শিশুকে ধ র্ষ ণে র অভিযোগে প্রতিবেশী ৬০ বছরের বৃদ্ধা গ্রে ফ তা র। অসুস্থ এডভোকেট আবু মুছাকে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

ভিডিও সংবাদ 👇👇

সুন্দরবনে হরিণ ধরার ৪২ টি মালা ফাঁ/ দ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

সুন্দরবনে হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা): সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির সদস্যদের নিয়মিত টহল চলাকালে হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দূপুরে মুন্সিগঞ্জ টহলফাঁড়ির অধীনে সুন্দরবনের খাল থেকে এ ফাঁদ উদ্ধার করা হয়। বনবিভাগ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জাহিদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এ সময় বনের ভেতরে পেতে রাখা ৪২টি হরিণ শিকারের ‘মালা ফাঁদ’ উদ্ধার করা হয়। এ বিষয়ে মুন্সিগঞ্জ টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জাহিদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে সুন্দরবনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এই ফাঁদগুলো উদ্ধার করি। তাছাড়া ফাঁদগুলো এমনভাবে পাতা ছিল, যাতে বনাঞ্চলে বিচরণরত হরিণ সহজেই আটকা পড়ে শিকারিদের হাতে প্রাণ হারায়।সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, সুন্দরবন শুধু দেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি বিশ্ব ঐতিহ্যের অংশ। তাই এখানে বসবাসকারী বন্যপ্রাণী, বিশেষ করে হরিণের মতো গুরুত্বপূর্ণ প্রজাতি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। ফজলুল হক সাধারণ জনগণকে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, কেউ যদি এ ধরনের অপরাধমূলক কর্মকান্ডের তথ্য পেয়ে থাকেন, তাহলে দ্রুত বন বিভাগকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে, এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। স্থানীয়রা বলেন, সুন্দরবনে দীর্ঘদিন ধরেই অসাধু শিকারি চক্র সক্রিয় রয়েছে। আমাদের দাবি তাদেরকে আইনের আওতায় এনে হরিণ শিকার চিরতরে বন্ধ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট