1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতির দাবিতে নকলায় বিএমএসএফের স্মারকলিপি প্রদান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানব কল্যাণ ফাউন্ডেশনের আত্মপ্রকাশঃ মানবসেবায় নতুন অঙ্গীকার ঘাটাইল দেওপাড়া থেকে ঢাকার চুলায় কাঠ-লাকড়ি ব্যবসায় স্বাবলম্বী দেওপাড়ার মানুষ  লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে এক কিশোরকে চেপে দিয়ে পালানোর সময় জনতার হাতে আ ট ক। সাটুরিয়ার পশ্চিম কাওন্নারা গ্রামে মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ৯ নং সাহস ইউনিয়ন বাসি বেধেছে জোট লিটন ভাইকে দিবে ভোট। বাসচাপায় ২ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু, ক্ষোভে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ পিরোজপুরে শিশুকে ধ র্ষ ণে র অভিযোগে প্রতিবেশী ৬০ বছরের বৃদ্ধা গ্রে ফ তা র। অসুস্থ এডভোকেট আবু মুছাকে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

ভিডিও সংবাদ 👇👇

জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতির দাবিতে নকলায় বিএমএসএফের স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতির দাবিতে নকলায় বিএমএসএফের স্মারকলিপি প্রদান

মো:জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি শেরপুর

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নকলা উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নিকট এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক শফিউজ্জামান রানার সভাপতিত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএসএফ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুর রহমান, দপ্তর সম্পাদক ইমন হাসান সুইট, সহ-সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিফাত এবং উপদেষ্টা, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মোঃ হযরত আলী সহ আরও অনেকেই।
স্মারকলিপিতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গণমাধ্যম সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদা ও অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে সরকারি স্বীকৃতি দেওয়া সময়ের দাবি।বিএমএসএফ নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের বিকাশ ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা নিশ্চিত করতে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি অত্যন্ত জরুরি। তারা আশা প্রকাশ করেন, সরকার বিষয়টির গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট