
যশোরের শার্শা থানা পুলিশেরপৃথক অভিযানে আটজন আসামি আটক।
গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬)
যশোরের শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলাসহ বিভিন্ন অভিযোগে আটজন আসামিকে আটক করা হয়েছে। শার্শা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ওয়ারেন্টভুক্ত মামলা, চুরি ও অসামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে এই আটজনকে আটক করা হয়েছে। বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের এসআই গোরাচাঁদ দাশের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় টেংরা গ্রামের নয়ন হাসান (১৯) ও মাসুদ রানা (১৯) নামের দুই যুবককে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
অন্যদিকে, এসআই শরিফুল ইসলামের অভিযানে ৫টি সিআর ওয়ারেন্টভুক্ত আসামী ওমর ফারুক, জিআর মামলার আসামী আজগর আলী ও ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। এছাড়া এসআই শেখ জাহিদুল আলমের নেতৃত্বে একটি চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে জামির সর্দারকে আটক করা হয়েছে।
পৃথক আরেকটি অভিযানে এসআই শেখ আল আমিনের নেতৃত্বে বেনেখড়ি গ্রাম থেকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হুসাইন মন্ডল ও মোছাঃ সাবিকুন্নাহারকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে পেনাল কোডের ২৯০ ধারায় প্রসিকিউশন মামলা দেওয়া হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় যশোর আদালতে সোপর্দ করা হয়েছে