1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৭ ইটভাটায় অভিযান ২৩ লাখ টাকা জরিমানা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সময়ের আদালতে ডি.এম. এমদাদুল হক জনগণের সেবায় উপজেলা প্রশাসন বানিয়াচংয়ে ইসলামি সংগ্রাম পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতিঃ মাওঃ আব্দাল খান, সেক্রেটারিঃ মাওঃ মশিউর রহমান মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের নিম্নমানের খাবার সরবরাহ দুই ম্যানেজার গ্রেফতার নার্গিস আক্তার ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি সাবরাং সাংগঠনিক যুবদলের মতবিনিময় সভায় -সদস্য সচিব নুরুল আলম। শ্রীপুরে গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এক অসহায় মায়ের কান্না হৃদয় ছুঁয়ে যায়… হোসেনপুরে সরকারি কোয়ার্টারে ছদ্মবেশে দু র্ধ র্ষ ডা কা তি, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা।

ভিডিও সংবাদ 👇👇

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৭ ইটভাটায় অভিযান ২৩ লাখ টাকা জরিমানা

আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। ছবি: প্রভাতী বাংলাদেশ।

আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতটি ভাটাকে মোট ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদুল ইসলাম তালুকদার জানান, সংস্থাটির সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল উপজেলার বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পরিবেশ ছাড়পত্র না থাকায় সাতটি ইটভাটাকে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং মালিকদের কাছ থেকে মোট ২৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।জরিমানা করা ইটভাটাগুলোর মধ্যে রয়েছে ব্রাহ্মশাসন এলাকার স্বদেশ ব্রিকস (৫ লাখ টাকা), লাউয়াগ্রামের লিটন ব্রিকস (৫ লাখ টাকা), ঘাটাইল ব্রিকস (১ লাখ ৫০ হাজার টাকা), চানতারা গ্রামের মৌ ব্রিকস (২ লাখ টাকা), ডিজিটাল ব্রিকস (৩ লাখ টাকা), নবযুগ ব্রিকস (১ লাখ ৫০ হাজার টাকা) এবং এম এম ব্রিকস (৫ লাখ টাকা)।অভিযানের সময় এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে স্বদেশ ব্রিকসের কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল এবং হিসাবরক্ষণ কর্মকর্তা এ এইচ এম জিয়াউর রহমান। অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও সহযোগিতা করেন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল জানান, পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট