1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের নিম্নমানের খাবার সরবরাহ দুই ম্যানেজার গ্রেফতার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের নিম্নমানের খাবার সরবরাহ দুই ম্যানেজার গ্রেফতার নার্গিস আক্তার ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি সাবরাং সাংগঠনিক যুবদলের মতবিনিময় সভায় -সদস্য সচিব নুরুল আলম। শ্রীপুরে গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এক অসহায় মায়ের কান্না হৃদয় ছুঁয়ে যায়… হোসেনপুরে সরকারি কোয়ার্টারে ছদ্মবেশে দু র্ধ র্ষ ডা কা তি, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। নিয়ামতপুরে শিক্ষার্থীর এইচএসসি মার্কশিট হারিয়ে সাধারণ ডায়েরি রূপালী ব্যাংকের এমডি অপসারণ দাবিতে অর্থ মন্ত্রণালয় জিয়া পরিষদের স্মারকলিপি। শ্রীপুরে উত্তরা ইউনিভার্সিটির বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত/আহত ৩০, নিখোঁজদের সন্ধানে হাসপাতালে যোগাযোগের অনুরোধ

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের নিম্নমানের খাবার সরবরাহ দুই ম্যানেজার গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের অভিযোগে সমতা ট্রেডার্স’-এর দুই অপারেশন ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৭ এপ্রিল, ২০২৬ তারিখে মাদারীপুর সদর থানায় দায়েরকৃত একটি মামলার (এফআইআর নং-৮৫, জিআর নং-২৮৫) সূত্র ধরে তদন্ত শেষে তাদের গ্রেফতার করা হয়।
এএফএম আহসানুল হাবিব (৫১)পিতা- মৃত গিয়াসউদ্দিন; গ্রাম- দোগাছিয়া, গফরগাঁও, ময়মনসিংহ।
মোঃ নুরুজ্জামান (৪৩) পিতা মোঃ নুরুল ইসলাম খান গ্রাম- পাদ্রীশিবপুর, বাকেরগঞ্জ, বরিশাল।
আইনি পদক্ষেপ:
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা সমতা ট্রেডার্সের অপারেশন ম্যানেজার হিসেবে স্কুল ফিডিং কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পায় পুলিশ।
অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫সি(১)(খ) এবং ২৫ই ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সালমান রহমান জানান, প্রাথমিক তদন্তে অযোগ্য ও নষ্ট খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় অভিযুক্তদের দায়-দায়িত্বের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে ইতোমধ্যে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট