1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে কৃষি জমির মাটি কাটায় ব্যবসায়ীর জরিমানা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কাহালুতে ইয়াবাসহ মাদক বিক্রেতা দুলু গ্রেফতার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মানুষের কল্যাণে বাবার পথেই এগোতে চান সম্ভাব্য মেয়র প্রার্থী মোফাজ্জল হোসেন বশির। ধামরাই উপজেলা পর্যায়ে “স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম ” অনুষ্ঠিত। নবাবপুরে সবুজ বিপ্লবের সূচনা, গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করলেন চেয়ারম্যান জহিরুল আলম উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাজীপুরের, শ্রীপুর, রাজেন্দ্রপুর হাইওয়ের সড়কের পাশে রোড দু র্ঘ ট না মৃ ত্যু হয়েছে। ফেনীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্বোধন সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নকলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁ সাপাহারের আমের বাজারে স্বস্তি ফিরেছে, তবে বেড়েছে যানজট।

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে কৃষি জমির মাটি কাটায় ব্যবসায়ীর জরিমানা

মোঃ আরিফুজ্জামান আরিফ
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
শ্যামনগরে কৃষি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা।

মোঃ আরিফুজ্জামান আরিফ

সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির টপসয়েল বা মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে এই দণ্ড দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শফিকুল ইসলাম (৪২) তার নিজের কৃষি জমির মাটি কেটে অবৈধভাবে ইটভাটায় সরবরাহ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসাইন সেখানে উপস্থিত হয়ে হাতেনাতে তাকে আটক করেন। ভ্রাম্যমাণ আদালতের সামনে শফিকুল তার দোষ স্বীকার করে ক্ষমা চাইলে তাকে লঘুদণ্ড হিসেবে ১০০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসাইন জানান, কৃষি জমির মাটি ইটভাটায় বিক্রির কোনো সুযোগ নেই। অপরাধটি প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে এই জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। এর পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট