
ধামরাই উপজেলা পর্যায়ে “স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম ” অনুষ্ঠিত।
মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।
ধামরাই উপজেলা পরিষদ হল রুমে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনে দেশ সবার আগে বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়ে গেল “Startup,Science Projec and Innovation Idea Showcasing Program”।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশের অধীনস্থ ‘এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম( EESS)এসইডিপি”-এর আয়োজনে এই ব্যতিক্রমী বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন সাহেব।
আনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, ধামরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জনাব মোঃ আল মামুন।
তরুণ শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন নতুন ব্যবসায়িক ধারণা (Starup Idea)তৈরিতে উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। মেলায় স্হানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রজেক্ট, রোবোটিক্স ও পরিবেশবান্ধব প্রযুক্তির মডেল প্রদর্শন করেন।
প্রধান অতিথি ব্যক্তব্যে উল্লেখ করেন যে,স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এ ধরনের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর মেলা শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেলা শেষে অংশগ্রহনকারী সেরা উদ্ভাবকদের পুরস্কৃত করা হয়।