1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বিশ্বসাহিত্যকেন্দ্রে ব্যারিস্টার জাইমা রহমান মুগ্ধতা ছড়ালেন বইয়ের জগতে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সময়ের আদালতে ডি.এম. এমদাদুল হক জনগণের সেবায় উপজেলা প্রশাসন বানিয়াচংয়ে ইসলামি সংগ্রাম পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতিঃ মাওঃ আব্দাল খান, সেক্রেটারিঃ মাওঃ মশিউর রহমান মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের নিম্নমানের খাবার সরবরাহ দুই ম্যানেজার গ্রেফতার নার্গিস আক্তার ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি সাবরাং সাংগঠনিক যুবদলের মতবিনিময় সভায় -সদস্য সচিব নুরুল আলম। শ্রীপুরে গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এক অসহায় মায়ের কান্না হৃদয় ছুঁয়ে যায়… হোসেনপুরে সরকারি কোয়ার্টারে ছদ্মবেশে দু র্ধ র্ষ ডা কা তি, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা।

ভিডিও সংবাদ 👇👇

বিশ্বসাহিত্যকেন্দ্রে ব্যারিস্টার জাইমা রহমান মুগ্ধতা ছড়ালেন বইয়ের জগতে

 প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
বাংলামোটরের বিশ্বসাহিত্যকেন্দ্রে ব্যারিস্টার জাইমা রহমান।

 প্রভাতী বাংলাদেশ

রাজধানীর বাংলামোটরে অবস্থিত জ্ঞানচর্চার বাতিঘর ‘বিশ্বসাহিত্যকেন্দ্র’ এবং বইয়ের জনপ্রিয় দোকান ‘বাতিঘর’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। গত শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি এই দুই প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং বইয়ের বিশাল সংগ্রহ দেখে সময় কাটান। পরিদর্শনের সময় বিশ্বসাহিত্যকেন্দ্রের লাইব্রেরিতে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন ব্যারিস্টার জাইমা। এসময় লাইব্রেরির শেলফে সাজানো বিভিন্ন ধরণের বই ও দুর্লভ পাণ্ডুলিপিগুলো খুব আগ্রহ নিয়ে ঘুরে দেখেন তিনি। বিশেষ করে, কেন্দ্রের সংগ্রহে থাকা মুক্তিযুদ্ধের দলিলপত্র ও ঐতিহাসিক নথিপত্র তাকে মুগ্ধ করেছে। ইতিহাসের প্রতি তার গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে এই সংগ্রহগুলো দেখার মাধ্যমে। দুর্লভ বই ও দলিলগুলো যেভাবে যত্নসহকারে সংরক্ষণ করা হয়েছে, তার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

বিশ্বসাহিত্যকেন্দ্রের যুগ্মপরিচালক (প্রশাসন) মনির হোসেন জানান, লাইব্রেরির শান্ত ও নান্দনিক পরিবেশ দেখে ব্যারিস্টার জাইমা অভিভূত হয়েছেন। তিনি কেন্দ্রের নিয়মিত সাহিত্য চর্চা ও পাঠচক্রের উদ্যোগগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছেন। এছাড়াও কেন্দ্রের জনপ্রিয় আয়োজন ‘পূর্ণিমা সন্ধ্যা’ সম্পর্কে অবগত হয়ে সেখানে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন। সব মিলিয়ে বইয়ের এই ভুবনে সময় কাটাতে পেরে তিনি সন্তোষ জানিয়েছেন এবং লাইব্রেরির সদস্য হওয়ার ইচ্ছাও ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট