1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাগমারায় ভুয়া চক্ষু হাসপাতাল পরিচালনা: পিতা-পুত্রের বিরুদ্ধে প্রশাসনের অভিযান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

বাগমারায় ভুয়া চক্ষু হাসপাতাল পরিচালনা: পিতা-পুত্রের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মোঃ দোয়েল আহম্মেদ, রাজশাহী
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

মোঃ দোয়েল আহম্মেদ, রাজশাহী

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ ভবনের পাশেই দীর্ঘদিন ধরে ‘আল-মক্কা মদিনা চক্ষু হাসপাতাল’ নামে একটি ভুয়া চিকিৎসা কেন্দ্র পরিচালিত হয়ে আসছিল। লাইসেন্সহীন এই হাসপাতালটিতে কোনো চক্ষু বিশেষজ্ঞ না থাকলেও হাসপাতাল মালিকের ছেলে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখতেন। অবশেষে রোগীদের অভিযোগের ভিত্তিতে প্রশাসনের অভিযানে বন্ধ হয়ে যায় প্রতারণার এই কেন্দ্র। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাসপাতালটিকে সিলগালা করেন এবং হাসপাতাল মালিক হেলাল উদ্দিন ও তার ছেলে ফায়সাল আহমেদ-কে দণ্ড প্রদান করেন।

ইউএনও জানান, প্রতিষ্ঠানটিতে নেই কোনো অপারেশন থিয়েটার, নেই নিবন্ধন— এমনকি কোনো যোগ্য চক্ষু বিশেষজ্ঞও নেই। এসব অনিয়মের মধ্যেও ফায়সাল আহমেদ নিজেকে চক্ষু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ভবানীগঞ্জ বাজার এলাকায় বহু রোগীর চিকিৎসা দিয়ে আসছিলেন।ভ্রাম্যমাণ আদালত মালিক হেলাল উদ্দিনকে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ভুয়া চিকিৎসক সেজে রোগী দেখার অভিযোগে ফায়সাল আহমেদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে হাসপাতালটি তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার, পুলিশ ও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা। ডা. কামরুন নাহার বলেন, “এ ধরনের ভুয়া চক্ষু হাসপাতাল রোগীদের স্থায়ী ক্ষতির ঝুঁকিতে ফেলতে পারে। আমরা সবসময় এসব বিষয়ে সতর্ক রয়েছি। স্থানীয়রা জানান, উপজেলা পরিষদের এত কাছে এতদিন ধরে প্রতারণার এমন একটি কেন্দ্র চালু ছিল বিষয়টি তাদের বিস্মিত করেছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট