1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আলীকদমের কুরুকপাতায় স্বাস্থ্যঝুঁকি: অস্থায়ী মেডিকেল ক্যাম্পে রোগীর ঢল, ২০০ শিশুকে হাম-রুবেলা টিকা* - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সময়ের আদালতে ডি.এম. এমদাদুল হক জনগণের সেবায় উপজেলা প্রশাসন বানিয়াচংয়ে ইসলামি সংগ্রাম পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতিঃ মাওঃ আব্দাল খান, সেক্রেটারিঃ মাওঃ মশিউর রহমান মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের নিম্নমানের খাবার সরবরাহ দুই ম্যানেজার গ্রেফতার নার্গিস আক্তার ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি সাবরাং সাংগঠনিক যুবদলের মতবিনিময় সভায় -সদস্য সচিব নুরুল আলম। শ্রীপুরে গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এক অসহায় মায়ের কান্না হৃদয় ছুঁয়ে যায়… হোসেনপুরে সরকারি কোয়ার্টারে ছদ্মবেশে দু র্ধ র্ষ ডা কা তি, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা।

ভিডিও সংবাদ 👇👇

আলীকদমের কুরুকপাতায় স্বাস্থ্যঝুঁকি: অস্থায়ী মেডিকেল ক্যাম্পে রোগীর ঢল, ২০০ শিশুকে হাম-রুবেলা টিকা*

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

*আলীকদমের কুরুকপাতায় স্বাস্থ্যঝুঁকি: অস্থায়ী মেডিকেল ক্যাম্পে রোগীর ঢল, ২০০ শিশুকে হাম-রুবেলা টিকা*

মুহাম্মদ সালাহ্ উদ্দীন, আলীকদম (বান্দরবাদ)
বান্দরবানের আলীকদম উপজেলা উপজেলার কুরুকপাতা দুর্গম পাহাড়ি এলাকায় হাম-রুবেলা পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করায় অস্থায়ী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।

রবিবার নতুন করে ৭০ জন শিশু সর্দি-কাশি, জ্বর, শরীরে লালচে দানা ও হাম-রুবেলার উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বাড়ছে।

চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে।

সংক্রমণ বিস্তার রোধে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, আইসোলেশন ব্যবস্থাপনা এবং সচেতনতা কার্যক্রম একযোগে পরিচালনা করা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের ইপিআই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২০০ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম এলাকার অনেক শিশু নিয়মিত টিকাদানের বাইরে থেকে যাওয়ায় এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত সুরক্ষার আওতায় আনা হচ্ছে।

এদিকে কুরুকপাতা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর তুহিনুর রহমান তুহিন সরেজমিনে অস্থায়ী মেডিকেল ক্যাম্প ও টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। তিনি চিকিৎসা সেবা, টিকা কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

স্থানীয়দের অভিযোগ, দুর্গম যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং সচেতনতার অভাবে শিশুদের ঝুঁকি ক্রমেই বাড়ছে।

দ্রুত স্থায়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত, নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার এবং পুষ্টি সহায়তা বাড়ানো না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য কর্মকর্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন—শিশুদের জ্বর, সর্দি-কাশি, শরীরে দানা, চোখ লাল হওয়া বা দুর্বলতা দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে এবং সময়মতো টিকা নিশ্চিত করতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট