1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে পৌঁছেছেন।  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সময়ের আদালতে ডি.এম. এমদাদুল হক জনগণের সেবায় উপজেলা প্রশাসন বানিয়াচংয়ে ইসলামি সংগ্রাম পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতিঃ মাওঃ আব্দাল খান, সেক্রেটারিঃ মাওঃ মশিউর রহমান মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের নিম্নমানের খাবার সরবরাহ দুই ম্যানেজার গ্রেফতার নার্গিস আক্তার ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি সাবরাং সাংগঠনিক যুবদলের মতবিনিময় সভায় -সদস্য সচিব নুরুল আলম। শ্রীপুরে গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এক অসহায় মায়ের কান্না হৃদয় ছুঁয়ে যায়… হোসেনপুরে সরকারি কোয়ার্টারে ছদ্মবেশে দু র্ধ র্ষ ডা কা তি, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা।

ভিডিও সংবাদ 👇👇

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে পৌঁছেছেন। 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে পৌঁছেছেন।

গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)

২৭ এপ্রিল ২০২৬, সোমবার
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে পৌঁছেছেন।  যশোর বিমান বন্দরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কে অভর্থনা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।সড়ক পথেই যশোর থেকে তিনি যাবেন।  প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত শার্শার উলাশী ও যশোর ঈদগাহ ময়দান। আজ সোমবার সকাল সাড়ে ৮টা থেকেই নেতাকর্মীরা ঈদগাহ ময়দানে সমবেত হতে শুরু করেছেন।বিকাল সাড়র তিনটায় সেই সমাবেশ অনুষ্ঠিত হবে।
​মাত্র তিন মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আজ সোমবার যশোর সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি একাধিক মেগা প্রকল্পের উদ্বোধন করবেন।
​সরকারি সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে যশোরের উদ্দেশে রওনা দেবেন। শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে বেলা সাড়ে ১১টায় ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। ১৯৭৬ সালে তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালের খনন কাজ শুরু করেছিলেন, যা গত ৫০ বছরে অযত্ন ও অবহেলায় মৃতপ্রায় হয়ে পড়েছিল। আজ নিজের হাতে কোদাল চালিয়ে এই পুনঃখনন কাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী। স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সেখানে সুধী সমাবেশে ভাষণ দেবেন। তাঁর জন্য প্রস্তুত করা হয়েছে উলাশীর জিয়া চত্বর।

উলাশী থেকে ফিরে দুপুর ১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর ঈদগাহ ময়দানের জনসভায় বক্তব্য রাখবেন। তাঁকে বরণ করতে পুরো ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। সকাল থেকেই দলের নেতাকর্মীরা সেখানে জড়ো হচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট