1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: ২ জনের মৃ/ত্যু, শান্তিগঞ্জে আ/হ/ত ৩ কালিয়াকৈরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ঘরবাড়ি লণ্ডভণ্ড: ২ শিক্ষার্থী আ/হ?ত ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী আগ্রহ হিসেবে অগ্রগামী অংশগ্রহণ করতে ইচ্ছা পোষণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা উন্নয়ন সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হোসেনপুরে প্রতিবাদ সমাবেশ গাজীপুরে শ্রমিক নেতা শাহজালালের ওপর স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে ঘাটাইল উপজেলায় বিভিন্ন ইটভাটায় মোবাইল কোট পরিচালনা করে এবং২ লক্ষ ৮০ হাজার টাকা অর্থদণ্ড করেন নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ঘুষিতে বৃদ্ধের মৃত্যু ঢাকা সাভার ও আশুলিয়া বিপুল পরিমাণ মা/দ/ক/সহ গ্রে/ফ/তার

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ)

শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওলীউল্লাহ, উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সমাজসেবা কর্মকর্তা রুহুল হাসান, খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব, উপজেলার একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী আতিকুর রহমান, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পূর্ব বীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমদ, জয়কলস ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: সবুজ মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক,নির্বাহী সদস্য দিলীপ কুমার দাশ, ইউপি সদস্য মাসিকুল ইসলাম, লিটন মিয়া, পিআইও অফিসের সহকারী মিঠুন চক্রবর্তী সহ প্রমুখ।

সভায় বর্তমান কালবৈশাখী ও আগাম বন্যার বিষয়ে সতর্কতা অবলম্বন করা এবং উপজেলার প্রত্যেক ইউনিয়নের প্রতিটি পরিবারকে সতর্ক করতে হবে এবং প্রত্যেকটি আশ্রয় কেন্দ্র সঠিক সময়ে খোলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া প্রত্যেকের ঘরে পর্যাপ্ত শুকনো খাবার, লাইট, ম্যাচ, মোমবাতি সহ আনুষঙ্গিক নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র উঁচু স্থানে রাখার জন্য সতর্কবানী দেওয়া হয়েছে। ঝুকিপূর্ণ বেরিবাঁধের দিকে নজর রাখার বিষয়ে ও জোর আলোচনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট