1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চকরিয়ায় জনসভা ঘিরে উৎসবের আমেজ, প্রধান অতিথি তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় জনসভা ঘিরে উৎসবের আমেজ, প্রধান অতিথি তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি তিনজন বন্ধু এক সাথে মোটরসাইকেল যোগে ঘুরতে গিয়ে ড্রাম ট্রাকে নিচে চাপা পড়ে একজনের মৃ ত্যু সেনবাগের সারাহ মাহনাজ মাস্টার্স অফ ক্রিমিনাল জাস্টিস বিষয়ে সাফল্য অর্জন ! ১৪ই জুন: আরও একটি ঐতিহাসিক মু হূ র্তে র অপেক্ষায় দক্ষিণ চট্টগ্রাম কর্ণপুর মধ্যপাড়া দি নিউ টাইগার ক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত। কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী: চকরিয়ায় সমাবেশ সমাবেশ স্হল পরিদর্শনেন স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মুক্ত ঢালজোড়া ইউনিয়ন গড়া লক্ষ্যে এক বিশাল সভা অনুষ্ঠিত নওমুসলিম পরিবারকে শিমুলিয়া সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান ফরিদপুরকে হারিয়ে সেমিফাইনালে মুন্সীগঞ্জের পিপিআইএমএসসি: জেলাজুড়ে আনন্দের জোয়ার জামালপুরে ‘রূপান্তর শিক্ষাবৃত্তি ও গণিত উৎসব-২০২৫’ অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

চকরিয়ায় জনসভা ঘিরে উৎসবের আমেজ, প্রধান অতিথি তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চকরিয়ায় জনসভা ঘিরে উৎসবের আমেজ, প্রধান অতিথি তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি

মোহাম্মদ আরেফ হোসেন চকরিয়া প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজার জেলার চকরিয়ায় আসন্ন জনসভাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে চকরিয়া বাস টার্মিনাল ইউনিট শ্রমিক দলের নেতাকর্মীরা। জনসভা সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম শেষ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও নানা ধরনের সাজসজ্জার মাধ্যমে পুরো এলাকা সাজিয়ে তুলেছেন। ফলে চকরিয়া জুড়ে এখন বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ।
স্থানীয় শ্রমিক দল নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর তাদের প্রিয় নেতার আগমনকে ঘিরে তারা অত্যন্ত আনন্দিত। নেতাকে স্বাগত জানাতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন।
নেতাকর্মীদের প্রত্যাশা, এই জনসভা চকরিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সংগঠনকে আরও শক্তিশালী করবে।
এদিকে জনসভাকে ঘিরে চকরিয়া উপজেলায় সর্বত্রই বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জনসভায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট