1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা নুর আলম খান হিরো - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিমুলকান্দিতে আদালতের আদেশ উপেক্ষা জনপ্রিয় চেয়ারম্যান রিপনকে সরাতে মদ ও ষড়যন্ত্রের নীল নকশা সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত মহান মে দিবসে শ্রমের মর্যাদা ও মানবিক সেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনী মাদারীপুরে মহান মে দিবস পালিত সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁ/স ও ডিজিটাল প্রতারণা চক্রের মূলহোতা র‌্যাবের জালে গ্রে?ফ/তা/র । শার্শা উপজেলায় বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরাইয়ে নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকার ধামরাইয়ে নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হোসেনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস পালিত গাজীপুরে মহান মে দিবস পালিত ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মস্থলের দাবিতে উত্তাল রাজপথ

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা নুর আলম খান হিরো

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় ভোগান্তিতে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিএনপি নেতা নুর আলম খান হিরো।
উপজেলার বন্দবেড় ইউনিয়নের কুটির চর স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত, ফলে দুর্ভোগে পড়তেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
এ অবস্থায় স্থানীয়দের কষ্ট লাঘব করতে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো। তিনি কুটির চর খানপাড়া গ্রামের বাসিন্দা এবং আকবার খানের দ্বিতীয় ছেলে।
জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বন্দবেড় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। তার ব্যক্তিগত উদ্যোগে মাটি ও ইট দিয়ে রাস্তা সংস্কার করা হচ্ছে, যা সম্পন্ন হলে এলাকাবাসীর চলাচল অনেকটাই সহজ হবে।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাধুবাদ জানিয়েছেন। কুটির চর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থা ছিল। একাধিকবার জনপ্রতিনিধিদের কাছে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। নুর আলম খান হিরো নিজ উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ শুরু করায় আমরা কৃতজ্ঞ।”
এ বিষয়ে নুর আলম খান হিরো বলেন, “এলাকার মানুষের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট