1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কালীগঞ্জে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেনকে কুপিয়ে জখম - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিমুলকান্দিতে আদালতের আদেশ উপেক্ষা জনপ্রিয় চেয়ারম্যান রিপনকে সরাতে মদ ও ষড়যন্ত্রের নীল নকশা সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত মহান মে দিবসে শ্রমের মর্যাদা ও মানবিক সেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনী মাদারীপুরে মহান মে দিবস পালিত সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁ/স ও ডিজিটাল প্রতারণা চক্রের মূলহোতা র‌্যাবের জালে গ্রে?ফ/তা/র । শার্শা উপজেলায় বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরাইয়ে নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকার ধামরাইয়ে নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হোসেনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস পালিত গাজীপুরে মহান মে দিবস পালিত ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মস্থলের দাবিতে উত্তাল রাজপথ

ভিডিও সংবাদ 👇👇

কালীগঞ্জে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেনকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি (গাজীপুর)

২৭ শে এপ্রিল সোমবার রাত পৌনে ৯ টার দিকে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়ায় সেভেন রিংস সিমেন্ট কারখানার ছয় নম্বর গেটের কাছে কুপিয়ে গুরুতর জখম করা হল কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৯ নং নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আমির হোসেনকে।

স্থানীয়রা আহত আমিরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় একাধিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চৈতরপাড়া এলাকার বাসিন্দা সজিব মিয়া মোটরসাইকেলে দেওপাড়ার ছয় নম্বর গেট এলাকা দিয়ে যাওয়ার সময় আমির হোসেন পথরোধ করে মারধর করেন। ঘটনার জেরে কিছুক্ষণ পরেই সজিব তার পিতা সবুজ মিয়া ও চাচাতো ভাই আহানাজ কে নিয়ে ঘটনাস্থলে আসেন এবং তিনজন মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে যায় হামলাকারীরা।

হামলার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এ কারনে এলাকার পরিস্থিতি এখনও থমথমে অবস্থা।

স্থানীয় বাসিন্দারা বলেন ইতিপূর্বে কালিগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে দীর্ঘদিন যাবত মাদক ও এলাকার আধিপত্য নিয়ে কয়েক দফা হামলা পাল্টা হামলায় জখম ও গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

কালিগঞ্জ থানা পুলিশ প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার পরেও পৌরসভার বিভিন্ন জায়গায় মাদকের বিস্তার চরমভাবে বৃদ্ধি পেয়েছে যার কারণে প্রতিনিয়ত পৌর এলাকার বিভিন্ন স্থানে নৃশংস ঘটনা ঘটেই চলছে। এ ধরনের প্রতিনিয়ত ঘটনায় পৌরবাসী মনে মাদক ব্যবসায়ী ও কারবারিদের নিয়ে প্রচুর ভয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান ঘটনার পর সংবাদ পেয়ে থানা পুলিশের টহল টিম ঐ এলাকায় যান এবং নতুন করে কোন উত্তেজনার সৃষ্টি না হতে পারে তার ব্যবস্থা নেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত আহত ব্যক্তি ও পরিবার থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি ।অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা আইনগতভাবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করব।
এছাড়াও মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে আমাদের চলমান আইনগত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট