1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মানুষের কল্যাণে বাবার পথেই এগোতে চান সম্ভাব্য মেয়র প্রার্থী মোফাজ্জল হোসেন বশির। ধামরাই উপজেলা পর্যায়ে “স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম ” অনুষ্ঠিত। নবাবপুরে সবুজ বিপ্লবের সূচনা, গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করলেন চেয়ারম্যান জহিরুল আলম উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাজীপুরের, শ্রীপুর, রাজেন্দ্রপুর হাইওয়ের সড়কের পাশে রোড দু র্ঘ ট না মৃ ত্যু হয়েছে। ফেনীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্বোধন সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নকলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁ সাপাহারের আমের বাজারে স্বস্তি ফিরেছে, তবে বেড়েছে যানজট। চকরিয়ায় জনসভা ঘিরে উৎসবের আমেজ, প্রধান অতিথি তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি

ভিডিও সংবাদ 👇👇

টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ
আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে রাতভর ধর্ষণের পর হাত-পা বেঁধে বিবস্ত্র অবস্থায় ধানখেতে ফেলে রাখা মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে (২৫) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয়রা তরুণীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের মানসিক ভারসাম্যহীন ওই তরুণী সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন। প্রতিদিনই তিনি সড়ক দিয়ে চলাফেরা করতেন। পরিবারের লোকজনের ধারণা ছিল, তিনি বৃষ্টির মধ্যে ঘরেই অবস্থান করছেন। এ জন্য বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয় এক নারী রাউৎবাড়ি এলাকায় গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানখেতে হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় ওই তরুণীকে দেখতে পান। পরে বাড়ি থেকে কাপড় এনে তাকে পরিয়ে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর তরুণীর চোখেমুখে আতঙ্কের ছাপ ছিল। লোকজন দেখে তিনি ভয় পাচ্ছিলেন, চোখে টলমল করছিল পানি।

তরুণীর পরিবার জানায়, মেয়েটি জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। তার সঙ্গে এমন নেক্কারজনক কাজ মেনে নেওয়া যায় না। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।

এলাকাবাসী জানান, মেয়েটিকে সবাই ভালোবাসতেন। তার সঙ্গে এমন ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। মাদকে ছেয়ে গেছে ভূঞাপুর। আর মাদকসেবীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।এ ঘটনায় ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট