1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাসাইলে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলের কাজলা গ্রামে মাদকসেবীসহ ব্যবসায়ীর কারাদণ্ড গাজীপুর, কালিয়াকৈর, ঢালজোড়া ইউনিয়নের বেপারী বংশ ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্কুল ফাঁকি দিয়ে অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন স্কুল ছাত্রী 🚨 জরুরি সন্ধান বিজ্ঞপ্তি 🚨 ঝটিকা সফরে গিয়ে তত্ত্বাবধায়ককে প্রত্যাহার, দালালদের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী ফেনীর স্বাস্থ্যখাতে ‘ভূমিকম্প’! এক আদেশে শূন্য জেলার শীর্ষ দুই পদ ফেনীর স্বাস্থ্যখাতে ‘ভূমিকম্প’! এক আদেশে শূন্য জেলার শীর্ষ দুই পদ প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে, প্রতিবাদ করায় সপরিবারে খুন ও লাশ গুমের হুমকি জয়দেবপুর থানায় অভিযোগ  টঙ্গীতে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দোয়ারাবাজারে বাজিতপুরে কবরস্থানের ওপর গড়ে ওঠা ‘আস্তানাঘর’ উচ্ছেদের দাবি।

ভিডিও সংবাদ 👇👇

বাসাইলে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

বাসাইলে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে ‘ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবই দুর্নীতির মূল কারণ’ শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মতিউর রহমান খান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার মো. আল-আমিন।

প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জশিহাটী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ। বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন কে. বি. এন. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামছুজ্জামান মিয়া, কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপা তরফদার।

গ্রুপ পর্বে বিতার্কিকদের যুক্তি-পাল্টা যুক্তির তীব্র লড়াই আর প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হলো প্রতিযোগিতার প্রাথমিক ধাপ। বিতর্ক শেষে বিচারকমণ্ডলী প্রতিযোগিতার সেমিফাইনালের জন্য ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচিত দলগুলো হলো– ​বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ​আইসড়া উচ্চ বিদ্যালয়, ​কে. বি. এন. উচ্চ বিদ্যালয়, ​লৌহজং উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতার পরবর্তী ধাপে এই চার শ্রেষ্ঠ দল শিরোপা জয়ের লক্ষ্যে একে অপরের মুখোমুখি হবে। বিতার্কিকদের এই জয়যাত্রা কেবল তাদের প্রতিষ্ঠানের জন্য গৌরব নয়, বরং তাদের মেধা ও বাগ্মিতারও এক অনন্য প্রতিফলন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট