1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঢাকার ধামরাইয়ে ওজনে তেল কম দিয়ে প্রতারণা:‘করিম ফিলিং স্টেশন’কে ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জমজমাট ফাইনালে চন্দ্রের বাড়ী একাদশ চ্যাম্পিয়ন উচ্ছ্বাসে মুখর কুমারভোগ মাঠ শান্তিগঞ্জে ২১৯৫ মেট্রিক টন বোরো ধান কিনবে সরকার ঢাকার ধামরাইয়ে ওজনে তেল কম দিয়ে প্রতারণা:‘করিম ফিলিং স্টেশন’কে ৫০ হাজার টাকা জরিমানা লৌহজংয়ে আইন-শৃঙ্খলা সভা মাদক ও অপরাধ দমনে কঠোর পদক্ষেপের ঘোষণা স্ত্রীর পরকিয়া দেখতে পেয়ে স্বামীকে নির্মম নির্যাতন: শশুরবাড়িতে মারধর ও কুপিয়ে গুরুতর জখম পলাশে নাক-কান-গলা রোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক রোগী জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট এর মাধ্যমে স্কুল শিক্ষকদের জলবায়ু সহনশীলতা বিষক প্রশিক্ষণ অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা ঘাটাইল থানার দস্যুতা মামলার আলামত-একটি ইজিবাইক ০২ গ্রে/ফ/তা/র* মাদারীপুরের কালকিনিতে এসএসসি পরীক্ষায় অনিয়ম, অব্যাহতি দিলো ৪ শিক্ষককে দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ল্যাপটপ প্রদান।

ভিডিও সংবাদ 👇👇

ঢাকার ধামরাইয়ে ওজনে তেল কম দিয়ে প্রতারণা:‘করিম ফিলিং স্টেশন’কে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে ওজনে তেল কম দিয়ে প্রতারণা:‘করিম ফিলিং স্টেশন’কে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ উজ্জল খান স্টাফ রিপোর্টার ( ঢাকা)
দৈনিক প্রভাতী বাংলাদেশ
ঢাকার ধামরাইয়ে জ্বালানি তেলের পরিমাপে কারচুপি ও গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘করিম ফিলিং স্টেশন’-এ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় পাম্পের মালিক মনির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, কালামপুরের এই পাম্পটিতে দীর্ঘদিন ধরে ডিজেলসহ বিভিন্ন জ্বালানি তেল বিক্রির সময় গ্রাহকদের ওজনে কম দেওয়া হচ্ছিল। ভুক্তভোগীদের পক্ষ থেকে এমন একাধিক অভিযোগের ভিত্তিতে ধামরাই উপজেলা প্রশাসন এই বিশেষ অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে দেখা যায়, গ্রাহকদের যে পরিমাণ তেল দেওয়ার কথা ছিল, কারচুপির মাধ্যমে তার চেয়ে অনেক কম তেল সরবরাহ করা হচ্ছিল। দীর্ঘদিনের এই অনিয়মের সত্যতা মেলায় পাম্প মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। উল্লেখ্য, অভিযুক্ত মনির হোসেন ধামরাই উপজেলা তরুণ দলের সভাপতির দায়িত্বে রয়েছেন।

​অভিযানে নেতৃত্ব দেওয়া ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি জানান:গ্রাহকদের স্বার্থ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জ্বালানি খাতে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা বরদাস্ত করা হবে না। এই অভিযানের ফলে অন্যান্য পাম্প মালিকরা সতর্ক হবেন বলে আমরা আশা করছি।

​এই অভিযানের ফলে স্থানীয় সাধারণ গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রশাসনের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট