1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার, ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
একটি হারানো বিজ্ঞপ্তি কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের আন্দারমানিক চৌরাস্তা একটি ছেলে নিখোঁজ হয়েছে একটি হারানো বিজ্ঞপ্তি কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের আন্দারমানিক চৌরাস্তা একটি ছেলে নিখোঁজ হয়েছে। মা দ ক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এরুলিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা এইচ এম তাওহীদ আহম্মেদ রাজ বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: কেন আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস? মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চো লা ই ম দ উ দ্ধা র, গ্রে প্তা র ২ সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার, ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ: যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান শিরোনাম: ১০৬ বছরের আব্দুল বারিক — প্রতাপপুরের জীবন্ত ইতিহাস* প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ

ভিডিও সংবাদ 👇👇

সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার, ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার

মোঃ মহিদুল ইসলাম সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ মহিদুল ইসলাম সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ-এর সার্বিক দিকনির্দেশনা এবং মোঃ কবির হোসেন-এর নেতৃত্বে সোনাতলা থানা পুলিশ গত ১৩ জুন ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলাসহ বিভিন্ন মামলার মোট ১০ জন আসামীকে গ্রেফতার করেছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে মোট ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন, জিআর সাজা ওয়ারেন্টভুক্ত ২ জন, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং মাদক মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন এক বছর কারাদণ্ড ও এক কোটি ৩৪ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ জাহিদুল ইসলাম। এছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ কাজল মিয়া, মোঃ মানিক মিয়া, মোঃ সোলেমান হোসেন (সনি), মোঃ রায়হান কবির ও মোঃ মোশারফ হোসেনসহ আরও দুই নারী আসামীকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অভিযানের অংশ হিসেবে সোনাতলা থানার ৩নং দিগদাইড় ইউনিয়নের চিল্লিপাড়া এলাকায় শ্রী পীযুষ চন্দ্র রায়ের বাড়ির উঠান থেকে মোঃ শহিদুল ইসলাম (২৯) নামে এক ব্যক্তিকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অপরদিকে ২নং বালুয়া ইউনিয়নের মহিষাবাড়ী গ্রামে পাকা রাস্তার ওপর থেকে মোঃ তৌহিদ হাসান (২২) নামে আরেক ব্যক্তিকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের ঘটনায় সোনাতলা থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে সকল আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। সোনাতলা থানার ওসি মোঃ কবির হোসেন জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট