1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মা দ ক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এরুলিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
একটি হারানো বিজ্ঞপ্তি কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের আন্দারমানিক চৌরাস্তা একটি ছেলে নিখোঁজ হয়েছে একটি হারানো বিজ্ঞপ্তি কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের আন্দারমানিক চৌরাস্তা একটি ছেলে নিখোঁজ হয়েছে। মা দ ক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এরুলিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা এইচ এম তাওহীদ আহম্মেদ রাজ বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: কেন আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস? মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চো লা ই ম দ উ দ্ধা র, গ্রে প্তা র ২ সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার, ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ: যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান শিরোনাম: ১০৬ বছরের আব্দুল বারিক — প্রতাপপুরের জীবন্ত ইতিহাস* প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ

ভিডিও সংবাদ 👇👇

মা দ ক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এরুলিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এরুলিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি

“জীবনকে ভালোবাসুন, মাদককে না বলুন” এবং “মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) বিকেল ৪টায় এরুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে ফুটবল একাডেমি, এরুলিয়া, বগুড়া সদর, বগুড়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা সায়েম মাহমুদ, পুলিশ সুপার (পিপিএম), বগুড়া জেলা। তিনি তাঁর বক্তব্যে সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিললুর রহমান। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম আলী, মোঃ আতিকুর রহমান আতিক, এবং মোঃ শাহাকুল ইসলাম সবুজ। এছাড়াও ৪নং এরুলিয়া ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম শহিদ। তিনি তাঁর সভাপতির বক্তব্যে বলেন, যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে পারলে মাদকাসক্তি অনেকাংশে কমে আসবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট