1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাপাহারে সকল শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লাইসেন্স বাতিল হলো, অবহেলা ও অপচিকিৎসার অভিযোগে শিশু মৃ’ ত্যুর দায়ে মাওনা আলহেরার হাসপাতালের। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি এর আওতায় ধামরাই সরকারি কলেজ বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন। দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন। নকলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা রূপসদী উত্তর বাজারে শুটকির দুর্গন্ধে জনগণের দুর্ভোগ। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সফরকে ঘিরে মালয়েশিয়া প্রবাসীদের প্রত্যাশা। সোনাগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত ঘাটাইলের কাজলা গ্রামে মাদকসেবীসহ ব্যবসায়ীর কারাদণ্ড গাজীপুর, কালিয়াকৈর, ঢালজোড়া ইউনিয়নের বেপারী বংশ ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্কুল ফাঁকি দিয়ে অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন স্কুল ছাত্রী

ভিডিও সংবাদ 👇👇

সাপাহারে সকল শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

সাপাহারে সকল শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ নওগাঁ

নওগাঁর সাপাহার উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলার সকল শ্রমিক সংগঠনের সমন্বয়ে দিবসটি উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজন করা হয় র‍্যালি, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত।
শুক্রবার (১ মে) সকাল ৮টায় সাপাহার উপজেলা প্রশাসন ও শ্রমিক ঐক্য জোটের উদ্যোগে পৃথক পৃথক ব্যানারে শ্রমিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে প্রথমে জিরো পয়েন্ট এবং পরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, ওসি তদন্ত আলিফ উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাপাহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু, সহ-সভাপতি জয়নাল আবেদীন এবং বিএনপি নেতা মোকলেসুর রহমান মুকুলসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (সাপাহার থানা লোড পয়েন্ট), শ্রমিক ফেডারেশন ২৬৫০, উপজেলা যুবদল, খাদ্যগুদাম ও বাজার শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, লোড-আনলোড পরিবহন শ্রমিক ইউনিয়ন, মাইক্রো চালক সমিতি, সিএনজি, অটো ও রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সদস্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে শ্রমিকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং অধিকার আদায়ের প্রত্যয়ে ছিল দৃঢ় অঙ্গীকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট