1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলের কাজলা গ্রামে মাদকসেবীসহ ব্যবসায়ীর কারাদণ্ড গাজীপুর, কালিয়াকৈর, ঢালজোড়া ইউনিয়নের বেপারী বংশ ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্কুল ফাঁকি দিয়ে অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন স্কুল ছাত্রী 🚨 জরুরি সন্ধান বিজ্ঞপ্তি 🚨 ঝটিকা সফরে গিয়ে তত্ত্বাবধায়ককে প্রত্যাহার, দালালদের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী ফেনীর স্বাস্থ্যখাতে ‘ভূমিকম্প’! এক আদেশে শূন্য জেলার শীর্ষ দুই পদ ফেনীর স্বাস্থ্যখাতে ‘ভূমিকম্প’! এক আদেশে শূন্য জেলার শীর্ষ দুই পদ প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে, প্রতিবাদ করায় সপরিবারে খুন ও লাশ গুমের হুমকি জয়দেবপুর থানায় অভিযোগ  টঙ্গীতে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দোয়ারাবাজারে বাজিতপুরে কবরস্থানের ওপর গড়ে ওঠা ‘আস্তানাঘর’ উচ্ছেদের দাবি।

ভিডিও সংবাদ 👇👇

হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।

গাজী আলী আকবর শ্যামল, জেলা প্রতিনিধি

হবিগঞ্জে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য দাবি ও শ্রমের মর্যাদা তুলে ধরেন।

দিবসের শুরুতে কালেক্টরেট প্রাঙ্গণ নিমতলা  থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারেক মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিকসহ ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

র‍্যালি ও আলোচনা সভায় জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টা কর্মঘণ্টা নিশ্চিত করা, ন্যায্য মজুরি প্রদান, কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠা সময়ের দাবি।এছাড়া হবিগঞ্জের চা শ্রমিকদের জন্য চিকিৎসা, খাদ্য ও বাসস্থানের নির্ভরযোগ্য ব্যবস্থাপনা  করার উপর জোর দেওয়া হয়।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতি বছরের ন্যায় এ বছরও শ্রমিক-মালিক ঐক্যের বার্তা নিয়ে হবিগঞ্জে মে দিবস উদযাপিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট